মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লকডাউনেও করোনা আক্রান্ত ও উপসর্গে ৯ জনের মৃত্যু

সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ‘করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।’

এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৮২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৫ দশমিক ৭৬ শতাংশ।

অপরদিকে, চলমান লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই সাধারন মানুষের মাঝে। লকডাউনের মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের হাট বাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। এরই মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, ‘সাধারণ মানুষ কিছুতেই স্বাস্থ্য বিধি মানছেন না। এমন পরিস্থিতিতে লকডাউন আরো জোরদার করতে হবে।’

তিনি এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন