জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রীর ভুয়া স্বাক্ষর দিয়ে হাতিয়ে নিতো বড় অংকের টাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এনএসআই এর মহাপরিচালকের (ডিজি) স্বাক্ষর ও সিল জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসার অভিযোগে অসীম হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এরআগে, সোমবার (২১ জুন) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও নওগাঁ গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে নওগাঁ জেলার মান্দা উপজেলারবিস্তারিত পড়ুন
প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে

কোপা আমেরিকা টুর্নামেন্টে প্যারাগুয়েকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার পরিসংখ্যান রীতিমতো অবিশ্বাস্য। চলতি আসর শুরুর আগে মহাদেশীয় এই টুর্নামেন্টে প্যারাগুয়ের সঙ্গে খেলা ২২ ম্যাচের একটিতেও হারেনি আলবিসেলেস্তেরা। এবার সেই রেকর্ড ২৩-এ উন্নীত করলেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে কোপার গ্রুপ পর্বের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারালৌ আর্জেন্টিনা। অভিষিক্ত ফুটবলার আলেজান্দ্রো দারিও গোমেজের গোলে জয়টি পেয়েছে তারা। একইসঙ্গে ‘বি’ গ্রুপেরবিস্তারিত পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন
পাট থেকে নতুন অ্যান্টিবায়োটিকের সন্ধান পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীরা

চিকিৎসা বিজ্ঞানে জীবাণু-প্রতিরোধী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নিয়ে যখন ক্রমশই উদ্বেগ ও হতাশা বাড়ছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী একেবারে নতুন ধরনের একটি অ্যান্টিবায়োটিকের সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই অ্যান্টিবায়োটিকের গঠন ও বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে যে এটি শক্তিশালী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে মানুষের জীবন বাঁচাতে পারবে বলে তারা আশা করছেন। পাট থেকে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে হোমিকরসিন। প্রাপ্ত ব্যাকটেরিয়া ও পাটের বৈজ্ঞানিক নাম মিলিয়ে এই অ্যান্টিবায়োটিকটির নামকরণবিস্তারিত পড়ুন
১ম ধাপের ইউপি নির্বাচনে যারা জয়ী হলেন

সারাদেশে ১ম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কিছু ইউপি নির্বাচনের চূড়ান্ত ফল পাওয়া গেছে। আমাদের প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর অনুযায়ী বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীরা হলেন। পিরোজপুর: প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরে ৩২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৮টিতে নৌকা, ১১টিতে স্বতন্ত্র ও ৩ ইউনিয়নে আনোয়ার হোসন মঞ্জু’র (জেপি) সমর্থিত সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিতবিস্তারিত পড়ুন
ঢাকার সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ

লকডাউনের আওতায় থাকা সাত জেলাসহ সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (২১ জুন) নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন খান এ তথ্য জানান। এর আগে, সন্ধ্যায় বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ অন্য স্টাফ,বিস্তারিত পড়ুন
রাজধানী থেকে সারা দেশে দূরপাল্লার বাস বন্ধ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের সাত জেলায় লকডাউন জারি করেছে সরকার। সাত জেলার ওপর বিবিনিষেধ আরোপের পর রাজধানী ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। এর আগে বিকালে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানিয়েছেন সাত জেলায় লকডাউন জারি করা হয়েছে। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর,বিস্তারিত পড়ুন
অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে চুক্তিভিত্তিক নিয়োগ

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে তাঁর অপোকৃত অবসরোত্তর ছুটি এবং তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তিন বছর মেয়াদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তথ্যবিবরণী-পিআইডি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ৩ এমপি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সংসদ সদস্যসহ ছয়জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। তারা হলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালামবিস্তারিত পড়ুন
বেনাপোল দিয়ে শর্তসাপেক্ষে ভারত যাওয়ার সুযোগ পাচ্ছেন চিকিৎসাসেবা প্রত্যাশীরা

ভ্রমণ নিষেধাজ্ঞা জারির প্রায় দুই মাস পর যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে শর্তসাপেক্ষে চিকিৎসা নিতে ভারত যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। সোমবার (২১ জুন) বেনাপোল বন্দর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার ছাড়পত্র নিয়ে মেডিকেল ভিসায় ভারতে গেছেন ৯জন বাংলাদেশি। আরও প্রায় দুই হাজার বাংলাদেশি ভারত যাওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে। এর আগে নিষেধাজ্ঞার মধ্যে কেবল রাষ্ট্রীয় কাজে গমনাগমনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই যাতায়াতের সুযোগ ছিল। ভারত থেকে ফেরা পাসপোর্টযাত্রীদের বেনাপোলেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফোর মাডারের ঘটনায় বেঁচে যাওয়া শিশু ‘মারিয়া’র নামে ফাউন্ডেশন

কলারোয়ায় চাঞ্চল্যকর ফোর মাডারের ঘটনায় বেঁচে যাওয়া ৪ মাসের শিশুর মারিয়ার নামে ‘মারিয়া ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু হয়েছে। সদ্য বিদায়ী সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ব্যক্তিগতভাবে ১লক্ষ টাকা জমাদানের মধ্যদিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে ‘মারিয়া ফাউন্ডেশন’ এর যাত্রার বিষয়টি নিশ্চিত করেন তিনি। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাবিস্তারিত পড়ুন

