মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলায় ৭ জনের জামিন স্থগিত

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সাতজনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে সোমবার (২১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ২৬ মে ওই সাতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কলারোয়ায় ভিজে জামলি (কোল) দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) সকালে উপজেলার ভিখালী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ওই গ্রামের আবু তালেব মিস্ত্রির ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী জানান, ‘দেড় মাস আগে জাহিদুল ইসলাম বিয়ে করেছেন। সোমবার সকাল ১০ টার দিকে জাগিদুল ইসলাম তার বাড়ির পাশের নিজ গাছে ভিজে জামলি দিয়ে আম পাড়ছিল। এ সময় আম গাছের পাশেবিস্তারিত পড়ুন

‘আত্মসমর্থন নিশ্চিতপূর্বক অনিয়ম-দুর্নীতির খবর তুলে ধরতে হবে’: কলারোয়া উপজেলা চেয়ারম্যান

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেছেন, ‘ইতিবাচক সংবাদ প্রকাশ, গঠনমূলক সমালোচনা আর আত্মসমর্থন নিশ্চিতপূর্বক অনিয়ম-দুর্নীতির খবর তুলে ধরতে হবে। কোনো পক্ষ-বিপক্ষ নয়, নিরপেক্ষ থেকে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য। কারণ সমাজের প্রতিটি স্তরের খবরাখবর আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি।’ কলারোয়ায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র ২য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (২১বিস্তারিত পড়ুন

লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে সক্রিয় কলারোয়া থানা পুলিশ

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে সক্রিয় সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ। ধারাবাহিক তৃতীয় দফায় লকডাউন চললেও মানা হচ্ছে না নিয়ম কানুন। যেজন্য অযথা জটলার কারণে সোমবার (২১ জুন) ৩টি ইজিবাইক, ১৬টি ব্যাটারি চালিত ভ্যান, ২টি আলমসাধু, ১১টি নসিমন এবং ৪১টি মোটরসাইকেল আটক করে কলারোয়া থানা পুলিশ। এছাড়াও খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনের নেতৃত্বে ৫টি ভ্যান, ১টি নসিমন ও ১১টি ইজিবাইকও আটক করা হয়। ওসি মীর খায়রুল কবীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৫৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত

কলারোয়ায় ৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার (২১ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ওই পরীক্ষা করা হয়। তাতে ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা পজিটিভ শনাক্ত ৪ নারীসহ ৮ ব্যক্তিরা হলেন দেয়াড়ার লুতফুন নেছা (৮৫), মুরারীকাটির আছিয়া বেগম (৩৬), একই গ্রামের ফরিদ হোসেন (৬৫), ঝাপাঘাটের আজিজুল ইসলাম (৫৮), একইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসর নেয়া শিক্ষককে ‘অবসর সুবিধার চেক’ প্রদান

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ ও সমবায় সমিতি লিঃ আয়োজনে অবসর পরবর্তী সুবিধার চেক প্রদান করা হয়েছে। সোমবার (২১ জুন) বেলা ১টার দিকে উপজেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ওই চেক প্রদান করা হয়। অফিস সূত্রে জানা যায়, কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনজুমানারা খাতুন দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অসুস্থতার কারনে স্ব-ইচ্ছায় শিক্ষকতা থেকে অবসর গ্রহন করায় কল্যাণ সমিতির পক্ষ থেকে তার জমাকৃত টাকা লভ্যাংশসহ ৬৩ হাজার ৫৫বিস্তারিত পড়ুন

কর্মহীন মানুষের মাঝে

কলারোয়ায় সাজিব বাবু’র সবজি বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। সোমবার সকালে (২১ জুন) উপজেলার দমদম বাজারের চৌরাস্তা মোড়ে এ সবজি বিতরণ করেন সাজিব বাবু নামে এক যুবক। সাজিব বাবু উপজেলার কেঁড়াগাছি ইউণিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল কুদ্দুসের ছেলে। সাজিব বাবু জানান, ‘করোনা সংক্রমন ব্যাপকহারে বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর লকডাউন ঘোষনা করেছেন। এর ফলে দীনমজুর অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ জন্য এলাকার মানুষের পাশে দাড়ানোর মানসিকতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে শহীদ আলাউদ্দিন স্মরণে শোকসভা

শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ স ম আলাউদ্দীনের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে খুনীদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয়। সোমবার (২১জুন) সকাল ১১টায় সাতক্ষীরা পলাশপোলস্থ সাংবাদিক ঐক্য কার্যালয়ে সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মো: আবুল কাসেম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে শুভেচ্ছা

সাতক্ষীরার বিদায়ী জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামালকে বই ও ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায়ী শুভেচ্ছা অনুষ্ঠানে টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, সাতক্ষীরার আহবায়ক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, সাতক্ষীরার সদস্য সচিব ও চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি ও সাংবাদিক ঐক্য’র আহবায়ক শরীফুল্লাহ কায়সার সুমন, ডিবিসি চ্যানেল ও ডেইলি অবজারভারেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা ও উপসগে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০

সাতক্ষীরায় চলমান বিশেষ লকডাউনের তৃতীয় সপ্তাহের তৃতীয় দিন ছিলো সোমবার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১১৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৫০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৩ দশমিক ১০ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৪ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তবিস্তারিত পড়ুন