বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্তের হার ৫০ শতাংশ

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরো ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ২৮ জনের। শনাক্তের হার ৫০ শতাংশ। শনিবার সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পজিটিভ ১জন। বাকি ৮জন করোনা উপসর্গে মারা গেছে।

নার্সকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ক্লিনিকের মালিক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে নার্সকে ধর্ষণ মামলার আসামি ক্লিনিকের মালিক সাইফুলকে পঞ্চগড়ে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। শনিবার ভোরে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় আসামির নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন। তবে সাইফুল মামলায় জামিন না নেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর কয়েকদিন আগে আসামিদের গ্রেফতারের দাবি করে জেলা শহরে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার একজনবিস্তারিত পড়ুন

ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরার ২৭টি ঘর জবরদখল!

মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহ গ্রামে নির্মিত ২৭টি ঘর রাতের আঁধারে দখল করা হয়েছে। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বদলী হয়ে চলে যাচ্ছেন এমন খবরের ভিত্তিতে স্থানীয় একটি দালাল চক্র আর্থিক সুবিধা নিয়ে বৃহষ্পতিবার রাতে এ জবর দখলে সহযোগতিা করেন বলে অভিযোগ। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদরেরবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরের সকল শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনার দাবি

করোনাকালীন সময়ে স্বাভাবিক আছে বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য। জীবনের ঝুঁকি নিয়ে বেনাপোল বন্দরে কাজ করছে হাজার হাজার শ্রমিক। শ্রমিক নেতা ও ব্যবসায়ীদের বেনাপোল বন্দরের সকল শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনার দাবি। বেনাপোল বন্দর থেকে বছরে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে সরকার। সরকারের বিধিনিষেধ ঘোষণার মধ্যেও বেনাপোল স্থল বন্দর খোলা রাখা বিষয়ে নির্দেশনা ছিল, কিন্তু শ্রমিকদের বেশিরভাগ সময় ভারতীয় ট্রাক ড্রাইভারদের পাশে থেকে কাজ করতে হয়।বিস্তারিত পড়ুন

তালায় পাওনা টাকা চাওয়ায় নারীর কান কেটে দিল মেম্বরের ছেলে

পাওনা টাকা চাওয়ায় তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে বিধবা এক নারীকে মারপিট করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোকাম আলী সরদারের ছেলে পলাশ সরদার পিটিয়ে অসহায় নারী ছায়রা বেগমকে গুরুতর আহত করে। ঘটনার প্রতিকার পেতে ইউপি সদস্য পিতার নিকট অভিযোগ দায়ের করলে উল্টো নানান হুমকি দেয়া হয় বলে ভুক্তভোগী ছায়রা বেগম অভিযোগ করেছেন। এঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মৃত. এরমান সরদারের বিধবা মেয়ে ছায়রা বেগম জানান- স্বামী, পুত্র সন্তান ওবিস্তারিত পড়ুন

যবিপ্রবিতে দুই শিক্ষকসহ ৮ জন করোনায় আক্রান্ত, বিশ্ববিদ্যালয় লকডাউন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন (পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতর) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে । এছাড়াও যবিপ্রবির কর্মকর্তা-কর্মচারী দিয়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। করোনা সংক্রমণ রোধে এরইমধ্যে বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা আক্রান্ত ছয় কর্মকর্তা-কর্মচারী হলেন, যবিপ্রবির সাইন্টিফিক অফিসার জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারীবিস্তারিত পড়ুন

বিএনপি আজ অস্তিত্বহীন : নানক

বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি কেন আজকে নির্বাচনে অংশগ্রহণ করে না, তারা তাদের রাজনৈতিক খেই হারিয়ে ফেলেছে, তারা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে, বিএনপি আজ নেতৃত্বহীন ও অস্তিত্বহীন হয়ে পড়েছে। ২০০৮ সাল থেকে বিএনপি যে নৈরাজ্যের পথে পা বাড়িয়েছে, সে নৈরাজ্যকর পরিস্থিতির কারণে বিএনপির অপমৃত্যু হতে বাধ্য। একথা আমরা বারবার বলে আসছি, এখনো বলছি, নির্বাচনে অংশ গ্রহণ করার মতো জনগণের প্রতি আস্থা বিশ্বাস তারাবিস্তারিত পড়ুন

দৈনিক পত্রদূত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ

বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসায় সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দীনকে স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। স ম আলাউদ্দীনের ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (১৯ জুন) তার সমাধিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিবস উপলক্ষে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, আলাউদ্দীন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবে স্মরণ সভায় বক্তারা :

মুক্তিযোদ্ধা স.ম. আলাউদ্দীন ছিলেন গণমানুষের নেতা

দৈনিক পত্রদূত সম্পাদক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন এর ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ্জল,বিস্তারিত পড়ুন

২৪ ঘন্টায় যবিপ্রবির ল্যাবে করোনা শনাক্তের হার ৩১.৯৩ শতাংশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ১৯ জুন ২০২১ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ৪০৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের, মাগুরার ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের ও নড়াইলের ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৫৯৫ জনের নমুনাবিস্তারিত পড়ুন