জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

প্রায় দুই মাস পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার রাত ৮টা ১০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে বিকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ‘মা’ ফাউন্ডেশনের ১ যুগপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় ঐতিহ্যবাহী ‘মা’ ফাউন্ডেশনের এক যুগপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বিডিএফ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, মাস্ক, স্যানিটাইজার ও টি-শার্ট বিতরণ। বিডিএফ প্রেসক্লাব মিলনায়তনে অত্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আছাদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ‘মা’ ফাউন্ডেশনে চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি শেখ আব্দুল আহাদ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীবিস্তারিত পড়ুন
টিকটক-লাইকি-পাবজির মতো সব অ্যাপ বন্ধে লিগ্যাল নোটিশ

টিকটক, লাইকি, বিগো লাইভ, পাবজি ও ফ্রি ফায়ারের মতো সকল প্রকার অনলাইন গেম এবং অ্যাপস দেশের প্রতিটি অনলাইন প্লাটফর্ম থেকে বন্ধ করতে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। আজ শনিবার নোটিশটি পাঠিয়েছেন মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশ প্রধানকে বিবাদী করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বৃষ্টি উপেক্ষা করে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

সাতক্ষীরায় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ র্যালী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে শহরের খুলনা রোড মোড়ে উক্ত সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ র্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। র্যালীতে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপারবিস্তারিত পড়ুন
কারাগারে অমির তিন সহযোগী

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির তিন সহযোগীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন—লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা। শনিবার (১৯ জুন) তিন দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তাদের কারাগারে পাঠানোর আদেশবিস্তারিত পড়ুন
স্বর্ণের দাম দেশের বাজারে কমছে

দু’দফা দামবৃদ্ধির পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে বড় দরপতন হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্বে থাকা সংগঠনটি। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়া হবে বলে বাজুস সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, দেশে স্বর্ণের দাম বাড়া বা কমা নির্ভর করে বিশ্ববাজারের ওপর। বিশ্ববাজারে বাড়লে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়। ঠিক তেমনি বিশ্ববাজারে দাম কমলেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চলমান লকডাউন আবারও ৭দিন বাড়লো

কলারোয়ায় চলমান লকডাউন আবারও ৭দিন বর্ধিত করা হয়েছে। করোনার ভয়াবহতায় জেলা প্রশাসন পুন:রায় আগামী ১৮ জুন থেকে ২৪ জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে বলে ঘোষনা করেছেন। শুক্রবার (১০ জুন) চলমান লকডাউনে সকাল ৮টা থেকে সকাল ১১ টা পর্যন্ত পৌর বাজারে কেবল মাত্র মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে। তবে অনান্য বেশ কিছু দোকানদারকে পুলিশের সাথে লুকোচুরি খেলতে দেখা গেছে। এ দিকে প্রধান সড়কসহ একাধিকবিস্তারিত পড়ুন
রাজধানীতে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ জুন) বেলা ১১টার দিকে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটিতে এই ঘটনা ঘটে। শিশটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা জানান, সকালে বাসাতেই খেলছিল তার মেয়ে। ওই সময় ১৫ বছরের এক কিশোর তাকে ডেকে তাদের বাসায় নিয়ে যায়। সেখানে সিঁড়ির পাশে তাকে যৌন নিপীড়ন করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাসায় গিয়ে বাবা-মায়েরবিস্তারিত পড়ুন
হঠাৎ সীমান্ত জেলা শেরপুরের করোনা পরিস্থিতি অবনতি

সীমান্ত জেলা শেরপুর। গত বছরের ৫ এপ্রিল শেরপুরে প্রথম করোনা শনাক্ত হয়। তখন থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত শেরপুরের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু চলতি জুন মাস থেকে প্রতিদিনই ভাঙ্গছে করোনা শনাক্তের সকল রেকর্ড। সার্বিক বিবেচনায় চলতি জুন মাসে ভয়ংকর হয়ে উঠছে সদরের করোনা পরিস্থিতি। এনিয়ে সদর উপজেলার সর্বত্র আতংক বিরাজ করছে। শেরপুর স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, করোনা শুরুর পর থেকে গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) ছিল শেরপুর জেলায় এখনবিস্তারিত পড়ুন
ইন্দোনেশিয়ায় টিকা নিলেই মুরগি উপহার!

বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে টিকা নেওয়ার বিকল্প নেই। এরপরও বিভিন্ন দেশে অনেকের মধ্যে করোনার টিকা নিতে অনীহা দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে নানামুখী প্রচারণার পরও টিকা নিতে চান না অনেকেই। তাই টিকা নিতে না চাওয়া বয়স্ক মানুষের আগ্রহ তৈরির জন্য অভিনব উপহারের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা। তারা জানিয়েছেন, টিকা নিতে এলে বয়স্ক মানুষেরা প্রত্যেকে উপহার হিসেবে পাবেন জ্যান্ত মুরগি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনেবিস্তারিত পড়ুন

