বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চলমান লকডাউন আবারও ৭দিন বাড়লো

কলারোয়ায় চলমান লকডাউন আবারও ৭দিন বর্ধিত করা হয়েছে। করোনার ভয়াবহতায় জেলা প্রশাসন পুন:রায় আগামী ১৮ জুন থেকে ২৪ জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে বলে ঘোষনা করেছেন।

শুক্রবার (১০ জুন) চলমান লকডাউনে সকাল ৮টা থেকে সকাল ১১ টা পর্যন্ত পৌর বাজারে কেবল মাত্র মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে। তবে অনান্য বেশ কিছু দোকানদারকে পুলিশের সাথে লুকোচুরি খেলতে দেখা গেছে।

এ দিকে প্রধান সড়কসহ একাধিক রাস্তায় খুব সিমীত সংখ্যক ইজিবাইক, মটরসাইকেল, ট্রলি, নসিমন, ইনজিন ভ্যানসহ মিনি পরিবহন চললেও জরুরী প্রয়োজন ছাড়া কোন পথচারীকে রাস্তায় দেখা যায়নি। তবে চলতি পথচারীদের মধ্যে মাক্স পরিধান ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে তিরস্কার করা হয়। প্রয়োজন ছাড়া মানুষজনকে চলাচলে বিধি নিষেধ মানতে পুলিশ প্রশাসন ছিলো তৎপর। যশোর থেকে কলারোয়া প্রবেশদ্বার বাহুড়ি-বেলতলা নামক স্থানের প্রধান সড়কে ব্যারিকেড দেয়া হয়। তদরুপভাবে পৌর সদরের গোপীনাথপুর মোড়ে পুলিশ ব্যারিকেড তৈরী করে ঘর থেকে কের হওয়া অপ্রয়োজনীয় মানুষজনকে চলাচলের বিধি নিষেধ কঠোরভাবে কার্যকর করা হয়। এ সকল কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক। কার্যক্রমের সহায়তা করেন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জেল্লাল হোসেন, এসআই ইসমাইল হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ। উপজেলার ১২ টি ইউনিয়নে পুলিশিং বিটের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা লকডাউন বাস্তবায়নে ছিলেন তৎপর। সাতক্ষীরা জেলা প্রশাসন (জেলা করোনা প্রতিরোধ কমিটি)’র নির্দেশনায় করোনা সংক্রমন (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) মোকাবেলায় চলমান সপ্তাহ ব্যাপী বর্ধিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যা ৮ টায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির কর্মকর্তাদের সমন্বয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি