বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ছাত্রদলের ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের দুই মামলা

ময়মনসিংহে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংর্ঘষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনে একটি এবং পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করায় ঘটনায় পৃথক আরেকটি মামলাবিস্তারিত পড়ুন

ফের আল-আকসায় ইসরায়েলি পুলিশের হামলা

ইসরায়েলি পুলিশ আবারও দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজের পর ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। আজ শুক্রবার একটি প্রতিবাদ মিছিলে এ হামলা চালানো হয়, এতে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়। জানা গেছে, ইসলামের অবমাননার প্রতিবাদে এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। তবে মিছিল শুরুর আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ছোঁড়া হয়। এসময় মিছিলের জন্য শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন।বিস্তারিত পড়ুন

মিথ্যা বলার পারদর্শিতার জন্য ফখরুলকে পুরস্কার দেয়া যেতে পারে : হানিফ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করে ইনিয়ে-বিনিয়ে মিথ্যা কথা বলেন। মিথ্যা বলার পারদর্শিতার জন্য তাকে নিঃসন্দেহে পুরস্কার দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শুক্রবার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি। ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুর’ এ স্মরণ সভার আয়োজন করে। এসময় হানিফ আরও বলেন,বিস্তারিত পড়ুন

ত্ব-হাকে ফিরে পাওয়ার পর যা বললেন স্বজনরা

নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুরে তার শ্বশুরের বাসায় ফিরেছেন। শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে ত্ব-হার শ্যালক মো. জাকারিয়া বলেন, শুক্রবার জুমার নামাজের পর ত্ব-হা রংপুরে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলে তারা খবর পেয়েছেন। ত্ব-হাকে ফিরে পাওয়ার পর তার ভাই তারেক জানান, আমরা তার সঙ্গে কথা বলার সময় পাইনি। সে আসলো, আমরা তাকে রিসিভ করলাম। তাকে নিজ হাতে যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৫

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জন ও বেসরকারি একটি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সাতক্ষীরায় শুক্রবার থেকে তৃতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। তবে জেলায় করোনা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় গত ২৪বিস্তারিত পড়ুন

পানিতে তলিয়ে গেছে গ্রাম : আশাশুনিতে ইটের তৈরি কবরে দাফন হলো যুবকের

সাতক্ষীরায় আশাশুনিতে মাহমুদুল হাসান (৩৪) নামের এক যুবককে ইটের তৈরি কবরে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসি জানান, ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে জেলার কলারোয়া উপজেলায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ভোরে স্ট্রোকে তিনি মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে আসলে দাফন নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের। গোটাগ্রাম পানিতে তলিয়ে রয়েছে। কোথাও একটু মাটি নেই। পরে ভাটারবিস্তারিত পড়ুন

টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার আহবায়ক কাসেম, সদস্য সচিব ময়না

ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করলো টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা (টিভিজেএএস)। শুক্রবার সকালে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য অফিসে এক সাধারণ সভায় ইনডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমকে আহবায়ক ও চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে সদস্য সচিব করার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে ১৫ সদস্যের আহবায়ক কমিটি। এর আগে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন টিভি চ্যানেলে কর্মরত ১১ জন জেলা প্রতিনিধি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লকডাউন উপেক্ষা করে বাজারে উপচেপড়া ভিড়

সীমান্ত জেলা সাতক্ষীরায় চলছে বিশেষ লকডাউন। জেলা প্রশাসনের সভায় তৃতীয় দফা লকডাউন বাড়ানো হয়েছে ২৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত। পুলিশের বাধা, ভ্রাম্যমান আদালতকে এড়িয়ে এবং বিভিন্ন উছিলায় সড়কে চলাচল করতে দেখা গেছে সব ধরনের মানুষের। ৩য় দফা লকডাউনের প্রথম দিনে শুক্রবার সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে গিয়ে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ করা গেছে, মনে হচ্ছে বাজার করার প্রতিযোগীতা হচ্ছে। সেখানে হেটে যাওয়ারও কোন সুযোগ নেই। তার ভিতর আবার নারী-পুরুষের পাশাপাশি অনেকের কোলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার উপকূলীয় মানুষের দুর্ভোগ বেড়ে চলায় জেলা নাগরিক কমিটির উদ্বেগ

ঘূর্ণিঝড় আম্পান-ইয়াস কবলিত সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের দুঃখ, কষ্ট, দুর্ভোগ প্রতিনিয়ত বেড়ে চলেছে। দুর্যোগ এলে বাঁধ বাধার বিষয়টি সামনে আসে। তারপর সবাই সবকিছু ভূলে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, উপকূলের অনেক এলাকায় এখনো মানুষের দাফন করার মতও কোন শুকনা জায়গা নেই। গত ১৭ জুন আশাশুনির প্রতাপনগরে একজন মৃত ব্যক্তির কবর পানির হাত থেকে রক্ষা করতে দাফন করা হয়েছে ইটের গাঁথুনি দিয়ে নির্মিত কবরের ভিতরে। ঠিক একই সময়ে সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসক বাংলো মিলনায়তনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম মোস্তফা কামাল এর ২বছর ৮মাসের গৌরবোজ্জ্বল কর্মকাল শেষে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীসের সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাজেক্রীসের সিনিয়র সহ-সভাপতি তানজিল্লুর রহমান, সহ-সভাপতি আব্দুল মোমেন খান সান্টু, সাধারণ সম্পাদক মোঃবিস্তারিত পড়ুন