জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরা থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ দেশে ৫০০ মেট্রিক টন আম রপ্তানি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালী গ্রামের আম চাষী আমির হোসেন,সোলাইমান মোড়ল একই উপজেলার যুগিখালী গ্রামের মসিয়ার রহমান এবং তালার নগরঘাটা গ্রামের আব্দুস সাত্তার এবার বেজায় খুশি। খুশির কারণ জানতে চাইলে তারা বলেন, গেলবার আম্ফান ঝড়ে তাঁদের গাছের সব আম নষ্ট হয়ে যায়। এবার ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আশানুরূপ ফলনও হয়েছে। ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর বাগান থেকে বিক্রি শেষ। এখন আম্রপালি গাছ থেকে পাড়া হচ্ছে। তারা আরো বলেন, ফলনে আশার আলো দেখলেও করোনাকালে এবারবিস্তারিত পড়ুন
দেশে একটা লকডাউন চলছে কিন্তু সব খোলা: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একটা সুন্দর দেশের স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু আমাদের সব আশা আকাঙ্ক্ষাকে হত্যা করে এ সরকার স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তিনি বলেন, দেশে লকডাউন চলছে। সবকিছু খোলা, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান চালু নেই। ১৪ মাস ধরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা নেই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভেবে দেশের সব নাগরিক উদ্বিগ্ন। সবাই জানেন যে ইন্টারনেটের কারণে আমাদের কিশোররা বিপদগামী হচ্ছে। অথচ শিক্ষামন্ত্রী বলেন, তারবিস্তারিত পড়ুন
২৪ ঘন্টায় যবিপ্রবির ল্যাবে করোনা শনাক্তের হার ৪২ শতাংশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ১৮ জুন ২০২১ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪৭ জনের, মাগুরার ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও নড়াইলের ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৬৫০ জনের নমুনাবিস্তারিত পড়ুন
শেয়ারবাজারে হঠাৎ ‘পচা’ কোম্পানির দাপট

গত সপ্তাজুড়ে দেশের শেয়ারবাজারে পতন প্রবণতা থাকলেও শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে এক প্রকার দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান। গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২১০টি বা ৫৬ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এমন পতনের বাজারে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে সাতটিই দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান। এর মধ্যে গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান পেপার প্রসেসিং অ্যান্ডবিস্তারিত পড়ুন
চাকরির প্রলোভনে ধর্ষণ, চট্টগ্রামে আটক ৬

চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে ধর্ষণের দায়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ছয়জনকে আটক করেছে র্যাব। এ সময় ভুক্তভোগী চার তরুণীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন- মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০), ও সালমা বেগম (২৫)। র্যাব জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে গরীব, অসহায়, এতিম নারীবিস্তারিত পড়ুন
খুলনায় ঘর পাচ্ছেন আরও ১৩৫১ ভূমিহীন

খুলনায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে এক হাজার ৩১৫টি ভূমি-গৃহহীন পরিবার। শুক্রবার (১৮ জুন) সকালে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, উপকার ভোগীদের মধ্যে ডুমুরিয়া উপজেলায় ৫০০টি, রূপসায় ২১৫টি, পাইকগাছায় ৩০০টি, দাকোপ ২০০টি, তেরখাদা ৪০টি, বটিয়াঘাটা ৩০টি, কয়রা ৩০টি, দিঘলিয়া ৩০টি এবং ফুলতলা উপজেলায় ছয়টি পরিবারকে এই ঘর দেয়া হচ্ছে। এসময় স্থানীয় সরকারের উপ পরিচালক মো. ইকবাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসারবিস্তারিত পড়ুন
ফজরের পর বাসায় ফেরেন ত্ব-হা

সপ্তাহখানেক নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। আজ (১৮ জুন) ভোরে ফজরের নামাজ শেষে তিনি তার রংপুর নগরের বাসায় ফেরেন। পরে বিকেল ৩টার দিকে তার নিজের বাসা সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে আবু ত্ব-হাকে থানায় নিয়ে যায় পুলিশ। রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকেল ৩টার দিকে তাকে রংপুুুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। এরবিস্তারিত পড়ুন
মহামারি-বজ্রপাতসহ বিপদাপদে আল্লাহর কাছে কী দোয়া করব?

‘হে আমাদের রব! আমাদের থেকে আজাব দূর করুন; নিশ্চয়ই আমরা ঈমান আনলাম।’ সম্প্রতি সময়ে মহামারি করোনার পাশাপাশি আরেকটি আতঙ্ক খুব বেশি লক্ষণীয়; তাহলো- অনাকাঙ্ক্ষিত বজ্রপাতের ঘটনা। আগে কখনো এতবেশি বজ্রপাত দেখা যায়নি। বজ্রপাতে মৃত্যুর সংখ্যাও বেশি ছিল না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- এ মহামারি করোনা ও বজ্রপাত আল্লাহর পক্ষ থেকে বান্দার ওপর আজাব বা শাস্তি বিশেষ। এ অবস্থায় বান্দার জন্য করণীয় কী? প্রিয় নবির নির্দেশনাই বা কী? এ থেকে বাঁচতে আল্লাহর কাছেইবিস্তারিত পড়ুন
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বিদায় সংবর্ধনা

শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসক বাংলো মিলনায়তনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম মোস্তফা কামাল এর ২বছর ৮মাসের গৌরবোজ্জ্বল কর্মকাল শেষে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীসের সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাজেক্রীসের সিনিয়র সহ-সভাপতি তানজিল্লুর রহমান, সহ-সভাপতি আব্দুল মোমেন খান সান্টু, সাধারণ সম্পাদক মোঃবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে অপপ্রচার : আইনের প্রয়োগ ও নজরদারী প্রয়োজন

কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে করা কুৎসিত প্রচারণা। এ বিষয়ে আরও কঠোর নজরদারির পক্ষে সরকারের পক্ষ থেকে নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো পুরোপুরি সাফল্য দেখাতে পারছে না। তবে সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো মূল্যে তাঁরা সব কিছু সামাল দেওয়ার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যসহ পুরো সরকার ও রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে। আরবিস্তারিত পড়ুন

