বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ দেশে ৫০০ মেট্রিক টন আম রপ্তানি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালী গ্রামের আম চাষী আমির হোসেন,সোলাইমান মোড়ল একই উপজেলার যুগিখালী গ্রামের মসিয়ার রহমান এবং তালার নগরঘাটা গ্রামের আব্দুস সাত্তার এবার বেজায় খুশি। খুশির কারণ জানতে চাইলে তারা বলেন, গেলবার আম্ফান ঝড়ে তাঁদের গাছের সব আম নষ্ট হয়ে যায়। এবার ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আশানুরূপ ফলনও হয়েছে। ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর বাগান থেকে বিক্রি শেষ। এখন আম্রপালি গাছ থেকে পাড়া হচ্ছে।

তারা আরো বলেন, ফলনে আশার আলো দেখলেও করোনাকালে এবার দামে মার খেতে হয়েছে। এ পর্যন্ত তারা প্রায় আট লাখ টাকার আম বিক্রি করেছেন। তাঁদের মতো একই অবস্থা জেলার ১৩ হাজার আম চাষির। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি না হওয়ায় আম চাষ করে ফলনে লাভবান হলেও মার খেয়েছে দামে।

জানা যায়, চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে ৫০০ মেট্রিক টন আম জার্মানি, ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডের বাজারে রপ্তানি করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের আম ব্যবসায়ী আব্দুল খালেক জানান, আড়তে এ বছর প্রচুর আম উঠেছে। কিন্তু চাষিরা প্রত্যাশা অনুযায়ী দাম পাননি। বাইরের পাইকাররা আড়ত থেকে বাকিতে আম নিয়ে টাকা পরিশোধ করছেন না। আম পচনশীল ফল হওয়ায় গাছ থেকে পাড়ার পর আড়তে দুই-তিন দিনের বেশি রাখাও যায় না। ফলে ঢাকা, বরিশালসহ দেশের উত্তরাঞ্চলের মহাজনদের কাছে বাকিতে বিক্রি করতে হয়েছে। অন্যদিকে বাগান পরিচর্যার জন্য অনেক আম চাষি আড়ত থেকে আগাম টাকা গ্রহণ করে থাকেন। যেসব বাগান মালিকদের আগাম টাকা দেওয়া হয় তাঁদের আম না কিনে পারা যায় না। ফলে ব্যবসায় এবার লোকসান গুনতে হয়েছে।

সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের সুনাম দেশজুড়ে। এ বছরও জেলার আম সরকারি ব্যবস্থাপনায় বাগান থেকে বিদেশে রপ্তানি হয়েছে। আবহাওয়াজনিত কারণে দেশের অন্য সব জেলার আম পাকার আগেই সাতক্ষীরার আম পাকতে শুরু করে। এ জন্য দেশের বাজারে সবার আগে বিক্রি শুরু হয় সাতক্ষীরার আম। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ থেকে বেঁধে দেওয়া সময়ের আগে কোনো চাষি আম পেড়ে বাজারজাত করেন না। তবে এবার এলাকায় গোবিন্দভোগ আম আগেভাগে পাড়ার অনুমতি মিলেছে।

জেলা আম চাষি কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত হোসেন বলেন, সাতক্ষীরা থেকে ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও ক্ষীরসরাইসহ বিভিন্ন জাতের আম বিদেশে রপ্তানি করা হচ্ছে।

সাতক্ষীরার কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিদেশে আম রপ্তানির জন্য মৌসুমের শুরু থেকেই কৃষি বিভাগের তত্ত¡াবধানে জৈব পদ্ধতিতে বাগান পরিচর্যা শুরু করেন চাষিরা। এরই মধ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে নিরাপদ ও বিষমুক্ত আম বিদেশে রপ্তানি করা হয়েছে। চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে ৫০০ মেট্রিক টন আম জার্মানি, ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডের বাজারে রপ্তানি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি