শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার আহবায়ক কাসেম, সদস্য সচিব ময়না

ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করলো টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা (টিভিজেএএস)। শুক্রবার সকালে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য অফিসে এক সাধারণ সভায় ইনডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমকে আহবায়ক ও চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে সদস্য সচিব করার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে ১৫ সদস্যের আহবায়ক কমিটি।

এর আগে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন টিভি চ্যানেলে কর্মরত ১১ জন জেলা প্রতিনিধি। এ সময় উপস্থিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাত বারের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম ও সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত হন। তাদের পরামর্শ অনুযায়ী আহবায়ক কমিটি গঠন ও এর রূপরেখা চ‚ড়ান্ত করা হয়। আগামি তিন মাসের মধ্যে একটি গঠণতন্ত্র প্রণয়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৫ সদস্যের আহবায়ক কমিটির অপর উপস্থিত সদস্যরা হলেন একুশে টিভির মনিরুল ইসলাম মিনি, চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, ডিবিসি নিউজ এর এম জিল্লুর রহমান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, চ্যানেল নাইনের কৃষ্ণ ব্যানার্জি, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল ও এনটিভির সুভাষ চৌধুরী।

১৯ জুন শনিবার বীর মুক্তিযোদ্ধা দৈনিক পত্রদূত সম্পাদক শহিদ স ম আলাউদ্দিনের মাজার জিয়ারত দোয়া মাহফিল ও স্মরণ সভার মধ্য দিয়ে নতুন আহবায়ক কমিটি তার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন আহবায়ক আবুল কাসেম ও সদস্য সচিব আমিনা বিলকিস ময়না।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত