জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
লকডাউনে কলারোয়ায় কঠোর অবস্থানে জনপ্রতিনিধি, প্রশাসন

করোনা ভাইরাস (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) প্রতিরোধে জেলা ব্যাপি লকডাউনের দ্বিতীয় দিনে কলারোয়া পৌর সদরসহ বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে মানুষ সচেতনার পরিচয় দিয়েছে। তারপরও লোকডাউনের সফল বাস্তবায়নে রবিবার সকাল থেকে উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আ’লীগ নেতা-কর্মী ও সকল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানবৃন্দ ছিলেন কঠোর অবস্থানে। জেলা প্রশাসকের নির্দেশনায় রবিবার (৬ জুন) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকলেও রাস্তায় ইজবাইক, ট্রালি, নসিমন, ভ্যান, মোটরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্তের হার ৪৭.৩৪

সাতক্ষীরায় সপ্তাহব্যাপি লকডাউন এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা সদর হাসপাতালে উপসর্গ নিয়ে ২জন ও মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৩জন এবং করোনা পজিটিভ নিয়ে ১জন মোট ৬জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমনরোধে বেশ কিছু বাধা নিষেধের মধ্যে সাতক্ষীরায় চলে লকডাউনের দ্বিতীয় দিন। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাচ্ছেন সাতক্ষীরার মানুষ। তবে আন্তজেলা ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্তবিস্তারিত পড়ুন
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় নিহত ১১

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। তারা একটি গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা মাইন বিস্ফোরণ হয়। খবর রয়টার্সের। স্খানীয় কর্মকর্তারা মাইন বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। তারা এই ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছে। তবে তালেবান বা অন্য কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় সময় শনিবার ওই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করাবিস্তারিত পড়ুন
ইনসেপ্টা পরিবেশক
চীনের সিনোভ্যাকের টিকা বাংলাদেশে ব্যবহারের অনুমোদন

বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস লিমিটেডের তৈরি করা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। দেশে এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেয় বলে রবিবার (৬ জুন) সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরেরবিস্তারিত পড়ুন
পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে সম্মতি না দেয়ায় যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে সম্মতি না দেয়ায় আশরাফুল ইসলাম (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৫ জুন) রাতে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম ওই গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। পেশায় তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন আশরাফুল ইসলাম। বাড়িতে এসে বাবাকে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়ে বিয়ের কথা বলেন। এ বিয়েতে অসম্মতি জানালেবিস্তারিত পড়ুন
দুইদিন বিরতির পর জাতীয় সংসদের বৈঠক শুরু

দুইদিন বিরতির পর জাতীয় সংসদের বৈঠক শুরু হয়েছে। রোববার (৬ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিতে সংসদের বৈঠক শুরু হয়। এর আগে ২ জুন চলমান একাদশ সংসদের ১৩তম ও বাজেট অধিবেশ শুরু হয়। এর পরদিন সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হয়। সরকারের ভাষ্য অনুযায়ী, করোনা মহামারিতে আগামী অর্থবছরের বাজেট হচ্ছে মানুষের জীবন-জীবিকার রক্ষাকে প্রাধান্য দিয়ে। এটি হচ্ছে বাংলাদেশের ৫০তম বাজেট। প্রস্তাবিত এই বাজেটের পরিমাণ ছয় লাখবিস্তারিত পড়ুন
ছেলে কলা খেয়ে ফেসবুকে ছবি পোস্ট করায়, বাবাকে পেটালেন ছাত্রলীগ নেতা

মৌলভীবাজারের জুড়ীতে ছেলে কলা খেয়ে ফেসবুকে ছবি পোস্ট করার অপরাধে চা দোকানি বাবাকে ধরে নিয়ে পেটানোর অভিযোগ ওঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেলের বিরুদ্ধে। এই ঘটনায় বিচার চেয়ে শুক্রবার (৪ জুন) জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বপন মিয়া। ভুক্তভোগীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, প্রবাসী ছেলে নাইম আহমদ কয়েকদিন আগে দুবাইয়ে বসে কলা খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে লিখেন ‘কলা খাচ্ছি, আরাম পাচ্ছি’।বিস্তারিত পড়ুন
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ গ্রামবাসী নিহত

মিয়ানমারে আইয়ারওয়াদি নদির ডেল্টা অঞ্চলে গ্রামবাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শনিবার অন্তত ২০ জন গ্রামবাসী নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। নিরাপত্তা বাহিনী গ্রামে অস্ত্র তল্লাশি চালানোর সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গ্রামবাসীরা গুলতি ও আড় ধনুক ব্যবহার করে। খবর রয়টার্সের। রাষ্ট্রীয় টেলিভিশনের খবর বলা হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ এক ব্যক্তিকে ধরতে নিরাপত্তা বাহিনী লায়েসউই গ্রামে অভিযান চালিয়ে তিনজন ‘সন্ত্রাসী’কে হত্যা ও দুজনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গেবিস্তারিত পড়ুন
করোনায় পশ্চিমবঙ্গে আরও ১১৮ মৃত্যু, কলকাতায় আক্রান্ত ৩ লাখ পার

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমেছে ভারতের পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মারা গেছেন ১১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৫২। সেই সঙ্গে রাজ্যের রাজধানী কলকাতায় আক্রান্ত ছাড়িয়েছে তিন লাখ। কলকাতায় নতুন সংক্রমণ ৭৮৬ জনের। এখন পর্যন্ত এ শহরের মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৮৯ জন। শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজারবিস্তারিত পড়ুন
আমের জন্য বিখ্যাত ও কদর বাড়ছে নওগাঁর আমের

আমের জন্য বিখ্যাত হয়ে উঠছে নওগাঁ। এখানকার আম সুস্বাদু ও সুমিষ্ট হওয়া দিন দির এর কদর বাড়ছে। তবে ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকায় এ অঞ্চলের আম দেশের বিভিন্ন বাজারে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আম বলে বিক্রি হচ্ছে। জানা গেছে, জেলার ঠা-ঠা বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার আংশিক এলাকায় পানি স্বল্পতার কারণে একটি মাত্র ফসলের ওপর নির্ভর করতে হতো। কিন্তু গত কয়েক বছর থেকে এ অঞ্চলে ধানের আবাদ ছেড়ে আমবিস্তারিত পড়ুন

