শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলে কলা খেয়ে ফেসবুকে ছবি পোস্ট করায়, বাবাকে পেটালেন ছাত্রলীগ নেতা

মৌলভীবাজারের জুড়ীতে ছেলে কলা খেয়ে ফেসবুকে ছবি পোস্ট করার অপরাধে চা দোকানি বাবাকে ধরে নিয়ে পেটানোর অভিযোগ ওঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেলের বিরুদ্ধে।

এই ঘটনায় বিচার চেয়ে শুক্রবার (৪ জুন) জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বপন মিয়া।

ভুক্তভোগীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, প্রবাসী ছেলে নাইম আহমদ কয়েকদিন আগে দুবাইয়ে বসে কলা খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে লিখেন ‘কলা খাচ্ছি, আরাম পাচ্ছি’। এ ছবি দেখে ক্ষিপ্ত হন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল। ক্ষোভ থেকে বৃহস্পতিবার (৩ জুন) রাতে স্বামী স্বপন মিয়াকে তার চা দোকান থেকে জুড়ী নিউ মার্কেটে তুলে নিয়ে যান ছাত্রলীগ সভাপতি সাবেলের লোকজন। সেখানে ছাত্রলীগ সভাপতি সাবেলসহ তার কর্মীরা চড়-থাপ্পড় মেরে কান ধরে ওঠবস করায়। পরে উপস্থিত সবার সামনে স্বপন মিয়াকে সাবেলের পা ধরে ক্ষমা চাওয়ায়। ছেলের বয়সী ছাত্রলীগ সভাপতির পায়ে ধরে ক্ষমা চেয়ে রক্ষা পান চা দোকানি স্বপন মিয়া। পরে তিনি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তিনি আরও বলেন, ঘটনার পরদিন শুক্রবার (৪ জুন) রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতার মধ্যস্থতায় থানায় সালিশ বৈঠক বসে। সেখানেও ছাত্রলীগ সভাপতি সাবেলসহ তার কর্মীরা বিচার না মেনে দা নিয়ে উল্টো ধাওয়া করেন।

মনোয়ারা বেগম বলেন, এ ঘটনার পর থেকে আমার স্বামী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, এক সময় তার (সাবেলের) বাবা কলা বিক্রি করতেন। এই কারণে নাকি আমার ছেলে কলার ছবি ফেসবুকে ছেড়ে তাকে অপমান করেছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল বলেন, আমি প্রতিহিংসার শিকার। আমাকে রাজনৈতিকভাবে হেনস্থার জন্য মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…