রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্তের হার ৪৭.৩৪

সাতক্ষীরায় সপ্তাহব্যাপি লকডাউন এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা সদর হাসপাতালে উপসর্গ নিয়ে ২জন ও মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৩জন এবং করোনা পজিটিভ নিয়ে ১জন মোট ৬জনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমনরোধে বেশ কিছু বাধা নিষেধের মধ্যে সাতক্ষীরায় চলে লকডাউনের দ্বিতীয় দিন। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাচ্ছেন সাতক্ষীরার মানুষ। তবে আন্তজেলা ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্ত ৮ ঘন্টার জন্য খোলা রয়েছে ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বানিজ্য।

গত শনিবার থেকে সাতদিনের জন্য শুরু হয়েছে এ লকডাউন। লকডাউন চলাকালে সাতক্ষীরার সাথে খুলনা ও যশোরের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে একইভাবে পুলিশচেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভোমরা স্থল বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরা সীমান্ত পথে বৈধ অবৈধ যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত জুড়ে টহলে রয়েছে বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যরা শনিবার কুশখালি সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের সময় দুই নারীকে উদ্ধার ও একজন নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
এদিকে গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এর আগে শুক্রবার ১৮৮ জনের নমুনা পরিক্ষায় ৮৯জন পজিটিভ আসে। যা ৪৭.৩৪ ভাগ। বর্তমানে জেলায় ৩৩৯ জন করোনা পজিটিভ চিকিৎসাধীন রয়েছে।
এরমধ্যে ৫৩জন হাসপাতালে ও ২৮৬জন হোম আইসোলেশনে।

শনিবার জেলা প্রশাসনের ১৬টি মোবাইল কোর্টে ৯৮টি মামলায় ৬৮ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।
তথ্যসূত্রে পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা