রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনে কলারোয়ায় কঠোর অবস্থানে জনপ্রতিনিধি, প্রশাসন

করোনা ভাইরাস (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) প্রতিরোধে জেলা ব্যাপি লকডাউনের দ্বিতীয় দিনে কলারোয়া পৌর সদরসহ বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে মানুষ সচেতনার পরিচয় দিয়েছে। তারপরও লোকডাউনের সফল বাস্তবায়নে রবিবার সকাল থেকে উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আ’লীগ নেতা-কর্মী ও সকল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানবৃন্দ ছিলেন কঠোর অবস্থানে।

জেলা প্রশাসকের নির্দেশনায় রবিবার (৬ জুন) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকলেও রাস্তায় ইজবাইক, ট্রালি, নসিমন, ভ্যান, মোটর সাইকেলসহ মিনি পরিবহন চললেও জরুরী প্রয়োজন ছাড়া লোকজনের চলাচল তেমন দেখা যায়নি।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্বাস্থবিধি অনুসরন না করায় কয়েকজনকে আর্থিক জরিমানা প্রদান করা হয়েছে।
পৌর সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গুরুত্বপূর্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত ছিলো।

সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় ৭ দিন ব্যাপি কঠোর লকডাউন বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জেল্লাল হোসেন, সকল ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম, আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, জাকির হোসেনসহ গণমাধ্যম কর্মী ও সচেতন মানুষ।

অনুরুপভাবে পৌর সভার উদ্যোগে লকডাউন বাস্তবায়নে জনসচেতনতায় সরকারী নির্দেশিত বিধি নিষেধ সার্বক্ষনিক মাইকিং করে প্রচার করা হচ্ছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা