শনিবার, জুলাই ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় গরীব দুঃস্থ অসহায়দের মাঝে গোস্ত বিতরন

সাতক্ষীরা তালায় গরীব দুঃস্থ অসহায়দের মাঝে ঈদুল আজহার উপলক্ষে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে। সাদাকা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সওয়াব বাংলাদেশ উদ্যোগে উন্নয়ন পরিষদ সহযোগিতায় বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে তালা উপজেলা মাগুরা ইউনিয়নে ফলেয়া সরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোশত বিতরণ করা হয়। সোওয়াব বাংলাদেশ কুরবান প্রোগ্রাম প্রকল্পের আওতায় ১০টি গরু কোরবানি করা হয়েছে। গরীব দুঃস্থ অসহায় ৬০০ পরিবারের মাঝে গোশত বিতরণ করো হয়। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে এক সন্তানের জননীর মৃত্যু: হত্যা না আত্মহত্যা নিয়ে চলছে নানা গুঞ্জন

কালিগঞ্জে সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ বিষয়টি নিয়ে এলাকায় হত্যা না আত্মহত্যা তা নিয়ে নানা গুঞ্জন চলছে। মৃত গৃহবধূ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের জামাত আলী গাজীর মেয়ে ও একই ইউনিয়নের শেরকাঠী গ্রামের আনারুল মোল্লা (২৬) এর স্ত্রী। নিহত গৃহবধূর পিতা জামাত আলী জানান, গত চার থেকে পাঁচ বছর আগে পারিবারিকভাবে সোনিয়া খাতুন ও আনারুল এর সাথে বিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রাস্তায় পুঁতে রাখা খুঁটিতে দ্রুতগামী মটর সাইকেলের ধাক্কা, কিশোর নিহত

রাস্তার মাঝখানে পুঁতে রাখা খুঁটিতে মটর সাইকেলের ধাক্কা লেগে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২ কিশোর। (২২ জুলাই) বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘটা ওই দূর্ঘটনায় ওই কিশোর মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ওই কিশোর মারা যায়। কিশোর শামীম হোসেন (১৭) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে। আহতরা হলেন শামীমের বন্ধু আলামিন ও ইমামুল।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ- শ্যামনগর মহাসড়কে সড়ক দূর্ঘটনায় শেখ সৈকত (১৯) নামে কলেজ ছাত্র মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। সৈকত শ্যামনগর উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে ও স্থানীয় শিমু রেজা এম.পি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে বেড়াতে গিয়ে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে অন্য একটি মোটর সাইকেলকে ওভারটেক করার সময় রাস্তারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ায় ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলারোয়া সরকারী কলেজ মাঠে এ খেলায় ০৪- ০২ গোলে আসিফ ফুটবল একাদশকে পরাজিত করে সবীব ফুটবল একাদশ। খেলায় একদিকে অংশ গ্রহণ করে সজীব ফুটবল একাদশ অপর দিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন আসিফ ফুটবল একাদশ। খেলার প্রথম অর্ধে সজীব ফুটবল একাদশ ১০ মিনিটের সময় ৪নং জার্সীধারি খেলোয়াড় ইমাম হোসেন প্রথম গোল করে। পরে ১৭ মিনিটের সময় ৭নং জার্সীধারী খেলোয়াড় সজীব একটি গোল করে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে রোজিনা পরিবহনের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। নিহত স্কুল শিক্ষকের নাম সুভাষ চন্দ্র কর্মকার (৭৬)। সে পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত তারাপদ কর্মকারের ছেলে। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২জুলাই) সাতক্ষীরা -খুলনা মহা সড়কের বলফিল্ড এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে বাইসাইকেল যোগে রাস্তাপারাপার হচ্ছিল ওই শিক্ষক। এসময় সাতক্ষীরা থেকে ঢাকা গামী রোজিনা পরিবহন পিছন থেকে ধাক্কা মারে, এতে তিনি ছিটকে পড়ে গুরত্বর আহত হন।বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর উদ্দেশ্যে পশু কোরবানি দিলেন কলারোয়া আ’লীগের সভাপতি স্বপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে কলারোয়া আ’লীগের পক্ষ থেকে পশু কোরবানি দেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন’র আয়োজনে ওই পশু(ছাগল) কোরবানি দেয়া হয়। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে উপজেলা আ’লীগ কার্যালয় সংলগ্ন উন্মুক্ত এলাকায় পশু(ছাগল) কোরবানি শেষে মাংস (গোস্ত) গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলাবিস্তারিত পড়ুন

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা

ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ঈদের দ্বিতীয় দিন থেকে সীমান্তে বিজিবির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে বিজিবি। চামড়াবাহী কোনো যানবাহন সীমান্ত এলাকায় যাতে যেতে না পারে, সেজন্য নজরদারিও বাড়ানো হয়েছে। রাতে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচল সীমিত রাখা হয়েছে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মুনজুর এলাহী ও যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে তালাক দিল স্বামী

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৬ নং গাছের খালি গ্রামের মুদি দোকানদার তরিকুলের স্ত্রী সাবিকুন্নাহার এর সাথে কলারোয়ার তুলসী ডাঙ্গা গ্রামের ডিস ব্যবসায়ী গোপালের সাথে সম্পর্ক গড়ে ওঠে, জানা যায় ডিস লাইনের কাজের সুযোগ এ ঈদের দিন রাতে সাবিকুন্নাহার এর সাথে আপত্তিকর অবস্থায় ডিস গোপাল ধরা পড়ে স্বামী তরিকুল এর কাছে, সেখান থেকে ডিস ব্যবসায়ী গোপাল এ সময় মোটর সাইকেলের চাবি মোবাইল ফেলে কোন রকমের প্রেমিকার ওড়না পেঁচিয়ে পালিয়ে যায়।বিস্তারিত পড়ুন

শার্শার বেলতলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোরের শার্শা বাগআঁচড়া পাশবর্তী বেলতলা আম বাজারের পাশে মিস্ত্রির মোড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু সাইদ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আরব আলী(বিষি) (৭০) নামে অপর এক পথচারী মারাত্মক আহত হয়েছে। নিহত চালক, আবু সাঈদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের গাজিপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (পচার) ছেলে। ও আহত আরব আলী (বিষি) কিসমত ইলিশপুর গ্রামের মৃত বরকতউল্লাহর ছেলে। বুধবার (২১জুলাই) বিকালে যশোর- সাতক্ষীরা মহাসড়ক বেলতলা আম বাজারের পাশে মিস্ত্রির মোড়েবিস্তারিত পড়ুন