শনিবার, জুলাই ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শ্যামনগরে দ্রুতগামী মটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র সৈকত নিহত

শ্যামনগরে ঈদের দিনে বন্ধুদের সাথে বেড়াতে যেয়ে মটর সাইকেল দূর্ঘটনায় শেখ সৈকত (১৯) নামে এক ছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে এ দূর্ঘটনা হয়। সে মাজাট অনন্তপুর গ্রামে শেখ নজরুল ইসলামের পুত্র ও শিমু রেজা এম,পি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী রেজাউল ইসলাম জানান, সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে বেড়াতে যেয়ে রাস্তায় অন্য একটি মটর সাইকেলকে ওভারটেক করার সময় রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারা যাওয়া ৪০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়াতে। এছাড়া খুলনায় ১০ জন, মেহেরপুর আটজন, মাগুরায় চারজন, যশোর ও ঝিনাইদহ তিনজন করে মারা গেছেন। গত বছরের ১৯ মার্চবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মহিলা দলের আহবায়ক মিসেস হোসনে আরা মমতাজ আর নেই, শোক

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক মিসেস হোসনে আরা মমতাজ আর নেই। অসুস্থ জনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় আজ ২২ জুলাই ভোররাতে তিনি সাতক্ষীরার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) বিএনপি’র জন্মলগ্ন থেকেই তিনি সকল লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করেছেন। তার মেধা ও সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফলে সাতক্ষীরা জেলায় মহিলা দল সাংগঠনিকভাবে লক্ষ্য অর্জনে সফল হয়েছিল। তাঁর এই মৃত্যুতে সাতক্ষীরা জেলা বিএনপি গভীরভাবে শোকাহত।বিস্তারিত পড়ুন

ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল বন্দর ১৭৯ টন অক্সিজেন আমদানি

ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে জরুরি সেবার অংশ হিসেবে বেনাপোল বন্দর ১১ গাড়ী অক্সিজেন আমদানি করা হয়েছেদিয়ে। বুধবার (২১ জুলাই) দুপুর ৩টার সময় ভারত থেকে বেনাপোল স্থল বন্দরে ১১টি আমদানিকৃত অক্সিজেনের গাড়ী প্রবেশ করে। আমদানিকৃত প্রতিষ্ঠানগুলো লিন্ডে বাংলাদেশ, পিওর, ও ইসপেক্টর। লিন্ডে ৩ গাড়ীতে ৬০টন ৫৩ কেজি, রপিওর ১ গাড়ীতে ১৪ টন ৫২ কেজি ও ইসপেক্টর ৭ গাড়ীতে ১০৪টন ৪২ কেজি মোটা ১১ গাড়ী ১৭৯টন ৫০ কেজি অক্সিজেন আমদানি করেছে।বিস্তারিত পড়ুন

২৫ জুলাই থেকে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে বিশেষ ওএমএস

করোনাভাইরাসের সংক্রমণরোধে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে ২৫ জুলাই (রোববার) থেকে শুরু হচ্ছে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম। এই কার্যক্রমে সারাদেশে এক হাজার ৫৯টি দোকানে ডিলার ও ট্রাকের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি চলবে। শুক্রবার ছাড়া আগামী ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হবে। এক্ষেত্রে প্রতিকেজি চাল ৩০ টাকা এবং প্রতিকেজি আটা ১৮ টাকায় বিক্রি হবে। আটটি নির্দেশনা মেনেবিস্তারিত পড়ুন

শুক্রবার থেকেই কঠোর লকডাউন মাঠে থাকবে বিজিবি-সেনাবাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকেই কঠোর বিধিনিষেধ শুরু হবে। এবারের বিধিনিষেধ গতবারের চেয়েও কঠোর হবে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিধিনিষেধ শিথিল হবে না। গতবারের চেয়েও এবার কঠোর থাকবে প্রশাসন। বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।’ ফরহাদ হোসেন বলেন, ‘অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সব কিছুই বন্ধ থাকবে। এটা এ যাবতকালের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ হতে যাচ্ছে। এবিস্তারিত পড়ুন

খুলনার চার হাসপাতালে মৃত্যু ১০ জনের

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি। খুলনা ডেডিকেটেড করোনাবিস্তারিত পড়ুন

শুক্রবার থেকে ২ সপ্তাহের কঠোর লকডাউন

বৃহস্পতিবার শেষ হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। তিন দিনের এই ছুটি শেষে শুক্রবার (২৩ জুলাই) থেকে আবারও সারাদেশে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হচ্ছে। এবার সরকারি-বেসরকারি সব অফিসের পাশাপাশি বন্ধ থাকবে শিল্প-কারখানাও। শুক্রবার থেকে ২ সপ্তাহের কঠোর লকডাউন ঈদুল আজহা উপলক্ষ্যে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিনের জন্য শিথিল করা হয় কঠোর লকডাউন। এ সময় চালু করা হয় সব ধরনের গণপরিবহন। আর এরপরই নামে ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রায়বিস্তারিত পড়ুন

গোপালগঞ্জে ফুটবল খেলার দুইদিন পর কথা কাটাকাটি, সংঘর্ষে আহত শতাধিক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, গত সোমবার (১৯ জুলাই) বিকেলে পাড়াকাটা গ্রামের কিশোররা দুভাগে ভাগ হয়ে স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয়-পরাজয় নিয়ে ওই দিন উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বুধবারবিস্তারিত পড়ুন

সালমান বিবাহিত, স্ত্রী ও কন্যা থাকেন দুবাইয়ে’-এ প্রশ্নে মুখ খুললেন ভাইজান

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’ বলে এতদিন মানুষকে একজনকেই জানে সবাই, তিনি সালমান খান। পঞ্চাশের মধ‍্যভাগে এসেও এখনো বিয়ের নামও উচ্চারণ করেননি এই অভিনেতা। সকলে এক রকম ধরেই নিয়েছে এ জীবনে আর বিয়ে করছেন না সালমান। কিন্তু সম্প্রতি এক টক-শোতে প্রশ্নের মুখে পড়েন সালমান। সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী ধারণা সাল্লু বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। তার ‘স্ত্রী ও কন্যা’ নাকি দুবাইয়ে থাকেন। আরবাজ খানের টক শো পিঞ্চ-এ এমন প্রশ্নের মুখোমুখি হয়ে জবাববিস্তারিত পড়ুন