শ্যামনগরে দ্রুতগামী মটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র সৈকত নিহত


শ্যামনগরে ঈদের দিনে বন্ধুদের সাথে বেড়াতে যেয়ে মটর সাইকেল দূর্ঘটনায় শেখ সৈকত (১৯) নামে এক ছাত্র নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে এ দূর্ঘটনা হয়। সে মাজাট অনন্তপুর গ্রামে শেখ নজরুল ইসলামের পুত্র ও শিমু রেজা এম,পি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী রেজাউল ইসলাম জানান, সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে বেড়াতে যেয়ে রাস্তায় অন্য একটি মটর সাইকেলকে ওভারটেক করার সময় রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায়বিস্তারিত পড়ুন


