রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় সেবা’কে অক্সিজেন সিলিন্ডিার দিলেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’কে অক্সিজেন সিলিন্ডার সেট প্রদান করেছেন তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী। শনিবার সকালে সেবা’র প্রধান উপদেষ্টা ও পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজার হাতে অক্সিজেন সিলিন্ডার সেট তুলে দেন প্রফেসর আবু বক্কর সিদ্দিকী। প্রফেসর আবু বক্কর সিদ্দিকী কলারোয়ার দুই তরুণ চিকিৎসক ডাক্তার নাঈম সিদ্দিকী ও ডাক্তার তানবির সিদ্দিকীর পিতা। এসময় উপস্থিত ছিলেন ‘সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলেরবিস্তারিত পড়ুন

আরো ৩৫ লাখ ডোজ মডার্নার টিকা আসছে সোমবার

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় মার্কিন ফার্মাসিউটিকেল কোম্পানি মডার্নার তৈরি করোনা টিকার আরো ৩৫ লাখ ডোজ বাংলাদেশে আসছে। সোমবার ওই টিকার ডোজ দেশে পৌঁছাবে। শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন। আন্তর্জাতিক টিকা বণ্টন কর্মসূচি কোভ্যাক্সের আওতায় এই টিকা পাচ্ছে বাংলাদেশ। এদিকে, শুক্রবার ইউক্রেনকে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে ওয়াশিংটন। করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তারই অংশ হিসাবে এই টিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নাতনীর ষড়যন্ত্র ও মামলার থেকে রক্ষার আকুলতা বৃদ্ধা নানির

সাতক্ষীরায় নাতনীর ষড়যন্ত্র ও মিথ্যা মামলার হাত থেকে সন্তানদের অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা মাতা। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ দাবি জানান পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকার মৃত শামসুর রহমানের স্ত্রী ছফুরা খাতুন। লিখিত অভিযোগে তিনি বলেন, ‘আমি ১০ সন্তানের জননী। আমার ৪নং কন্যা তহমিনা খাতুনের স্বামী গোলাম সরোয়ার ১ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে মারা গেলে কন্যা আমাদের বাড়িতে অর্থ্যাৎ পিতার বাড়িতে আশ্রয় গ্রহণ করে বসবাস করতে থাকে। আমাদেরবিস্তারিত পড়ুন

আনুশকার দেহরক্ষীর বেতন মাসে ১০ লাখ টাকা!

প্রকাশ সিংহ সনু। বলিউড তারকা আনুশকা শর্মার দেহরক্ষী। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পরিবারের সঙ্গে প্রায় দেখাই হয় না তার। এই সনুকে আনুশকা শর্মা প্রতিমাসে যে বেতন দেন তা শুনলে চোখ কপালে উঠবে আপনার। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯ বছর ধরে আনুশকার ছায়াসঙ্গী হয়ে ঘুরে বেড়াচ্ছেন সনু। দেশ ও দেশের বাইরে যেখানেই যান না কেন সঙ্গে সনুকে নিয়ে যান অভিনেত্রী। এই ৯ বছরে আনুশকার বিশ্বাস অর্জন করে তার পরিবারের সদস্যবিস্তারিত পড়ুন

তালেবান দখলে ১১৬ জেলা, স্বীকার করল আফগান সরকার

আফগানিস্তানের ১১৬টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার। এছাড়া গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর টোলো নিউজের। তিনি বলেন, দেশের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার এক কোটি ৩০বিস্তারিত পড়ুন

নিয়ম মেনে যাত্রী পরিবহন, না মানলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

নিয়ম মেনে যাত্রী পরিবহন করতে হবে, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৭ জুলাই) সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক পরিবহন নিয়ম ও শর্ত মেনে চলছে না। নিয়ম মেনে যাত্রী পরিবহন করতে হবে, তা নাবিস্তারিত পড়ুন

ফেরিতে ঘরমুখো যাত্রী-গাড়ির চাপ

ঈদের আগে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষ। শনিবার সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া, মুন্সীগঞ্জের শিমুলিয়া, মাওয়া, মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড ভিড় বেড়েছে। ফেরি ও লঞ্চে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষদের। মাইকিং করা হলেও যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বিশেষ করে লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ মানছে না শিমুলিয়া-মাঝিরকান্দি-কাওড়াকান্দি লঞ্চ চালক-শ্রমিকেরা। তারা অর্ধেকের বেশি যাত্রী উঠাতে মরিয়া হয়ে উঠেছে। যাত্রীরা নিয়ম-শৃঙ্খলারবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে শনাক্ত ৮০ হাজার ছাড়াল: ২৪ ঘন্টায় ১০ জেলায় ৪০ জনের মৃত্যু

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে এসময়ে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৫৩৯ জনের। এর আগে শুক্রবার (১৬ জুলাই) বিভাগে ৩২ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। শনিবার (১৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিতবিস্তারিত পড়ুন

চীন থেকে কেনা আরো ২০ লাখ টিকা আসছে

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে শনিবার (১৭ জুলাই)। রাতে পৃথক দুটি উড়োজাহাজে চীন থেকে সিনোফার্মের এ টিকা আসবে। শুক্রবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল। চলতি মাসেই দেশে কয়েক দফায় চীন থেকে সিনোফার্মের টিকাবিস্তারিত পড়ুন

ভারতের করোনা পরিস্থিতির উন্নতি

মহামারি করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে প্রায় আড়াই মাস বিপর্যস্ত ছিল ভারত। এরপর ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত তিন দিন ধরে দেশটিতে করোনায় মৃত্যু ছয়শ’র নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৩ হাজার ৯১ জনে। এদিকে ভারতে তৃতীয় দিনের মতো দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮ হাজার ৭৯ জন নতুন করে সংক্রমিতবিস্তারিত পড়ুন