জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নমুনা দিয়েও ১২ দিনে রিপোর্ট মেলেনি! মারা গেছেন ১২ জন

রংপুর বিভাগের চার জেলার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা প্রায় বন্ধ হয়ে আছে। রংপুর মেডিকেল কলেজের একমাত্র পিসিআর ল্যাবের সক্ষমতার চেয়ে অনেক বেশি নমুনার জটের সৃষ্টি হয়েছে। সাড়ে তিন হাজারেরও বেশী নমুনা পরীক্ষা করতে না পারায় ঢাকায় পাঠানো হলেও দীর্ঘ ১২ দিনেও নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি। গত এই ১২ দিনে ফলাফলের অপেক্ষায় অসুস্থ হয়ে মারা গেছেন অন্তত ১২ জন। শনিবার (১৭ জুলাই) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ছনকায় জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি খুন, স্ত্রী আহত, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোমেনা খাতুন নামের এক গৃহবধূ। একই সময়ে ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ফাতেমা খাতুন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোমেনার জামাতা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসারউদ্দিনের ছেলে আবদুল মাতিনকে। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে ফাতেমার বাবা গোলাম হোসেনের বাড়িতে। পারিবারিক সূত্র ও পুলিশ জানায় পায়রাডাঙ্গার মাতিনের সাথে ১৭ বছরবিস্তারিত পড়ুন
যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি তোতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান তোতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনান জ্ঞাপন করছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শ্যামনগরে র্যাবের ওপর গ্রামবাসীর হামলা, আহত ৬

সাতক্ষীরার শ্যামনগরে মাদক উদ্ধারে গিয়ে গ্রামবাসীর হামলায় র্যাবের দুই সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) রাত ২টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, রাতে মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজিবি ও র্যাবের সোর্সদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় গ্রামবাসীরা তাদের সঙ্গেবিস্তারিত পড়ুন
১৭ জুলাই
যশোরে করোনায় ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১০৮ জনের। শনিবার (১৭ জুলাই) যশোর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরবিস্তারিত পড়ুন
বেনাপোলে আমদানি-রফতানি ঈদ উপলক্ষে ৪ দিন বন্ধ থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম। শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২০ জুলাই (মঙ্গলবার) থেকে ২৩ জুলাই (শুক্রবার) পর্যন্ত ভারত থেকে এই বন্দরে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সামগ্রিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাই (শনিবার) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম সচল হলেও শনিবার সাপ্তাহিক ছুটিরবিস্তারিত পড়ুন
১৭ জুলাই
ফরিদপুরে করোনায় আরও ২১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনায় ও পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এটি জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শনিবার (১৭ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে হাসপাতালটিতে ৪০৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে।বিস্তারিত পড়ুন
পরকীয়া: স্বামীকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে স্ত্রী

মুন্সীগঞ্জের পূর্ব শীলমন্দি গ্রামে হত্যার আড়াই মাস পর নিজ বাড়ির বান্না ঘরের মেঝের মাটি খুড়ে স্বামীর লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হত্যার দায় স্বীকার করা স্ত্রী এবং লাশ গুমে সহায়তাকারী এক যুবকে। শুক্রবার বিকালে পুলিশ স্ত্রীর দেওয়া তথ্য মতে নিজ বাড়ির বান্নাঘরের মেঝের মাটি খুড়ে স্বামী আরাফাত মোল্লার লাশ উদ্ধার করে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর গতবিস্তারিত পড়ুন
কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় নিন্দা

সংবাদ প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবে নির্বাহী কমিটির জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রেসক্লাবের নির্বাহী সদেস্যর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে ওই মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়েছে। শুক্রবার প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীরবিস্তারিত পড়ুন
কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে ১৪ শত পরিবারে মাঝে চাউল বিতরন

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১ হাজার ৪ শত ৯ টি পরিবারের মাঝে শুক্রবার চাউল বিতরণ করা হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ১ হাজার ৪ শত ৯ টি ভিজিএফ কার্ডের বিপরীতে পরিবার প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান হাবিব। চাউল বিতরণকালে উপজেলা সহকারী শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন

