শনিবার, আগস্ট ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৭ জুলাই

ফরিদপুরে করোনায় আরও ২১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনায় ও পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এটি জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শনিবার (১৭ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালটিতে ৪০৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে। এতে সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরত ডাক্তার-নার্সদের।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৭৩ শতাংশ।

জেলা এ পর্যন্ত ১৫ হাজার ৬৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০৯ জনের মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজধানী ঢাকার লালমাটিয়ায় এনজিও ফোরামের মিলনায়তনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর উদ্যোগে ৩বিস্তারিত পড়ুন

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত পড়ুন

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরওবিস্তারিত পড়ুন

  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্যে : বাপ্পি
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
  • রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান
  • ২২ উপজেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্প ও মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি