রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শ্যামনগরে আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে ব্যক্তি মালিকানার জমি দখল

আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে ব্যক্তি মালিকানার জমি দখলের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলায় আব্দুল্লাহর গাজীর আদালতে বিচারাধীন জমিতে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সাইনবোর্ড দিয়ে এ জমি দখল করেন। স্থানীয় এবাদুল ও সোনার মোড় গ্রামের দবিরের নেতৃত্বে একদল ভাড়াটিয় লোকজন দিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রকাশ্যে আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে জমি দখল করে ঘর নির্মাণ করেছে। পরে ৯৯৯ ফোন করে প্রশাসনের মধ্যমে দখল কার্যক্রম বন্ধ করে। এবিস্তারিত পড়ুন

১৫ জুলাই

সাতক্ষীরায় করোনায় আরো মৃত্যু ৬ জনের, সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪১৯ জন

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনা পজিটিভ এবং অপর ৫ জন উপসর্গের রোগী। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ২৪ ঘন্টায় আরো একজন পজিটিভ রোগীর মধ্যদিয়ে জেলায় মোট মৃত্যু ৮০ জনের। এছাড়া উপসর্গে মৃত্যু হয়েছে, ৪৪৬ জনের। জেলায় ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে, ৪৮৭ জনের। পজিটিভ শনাক্ত হয়েছে ৯২ জন। শনাক্তের হারবিস্তারিত পড়ুন

১৫ জুলাই

করোনায় খুলনায় আরও ৪৭ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জনের। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার (১৪ জুলাই) বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় একজন, যশোরেবিস্তারিত পড়ুন

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

এবারের কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা। গত বছর যা ছিল ৩৫ থেকে ৪০ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে; গত বছর যা ছিল ২৮ থেকে ৩২ টাকা। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতিবিস্তারিত পড়ুন

লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন : রেলমন্ত্রী

লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি মানানো কিছুটা কঠিন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে। সেখান থেকে বিপুল পরিমাণ যাত্রী ওঠে। এটা বন্ধ করা গেলে স্বাস্থ্যবিধি মানানো যাবে। সেখানে স্বাস্থ্যবিধি পরিপালন করা একটু কঠিন। তবেবিস্তারিত পড়ুন

নায়কের সঙ্গে রাত না কাটানোর জন্য অনেক সিনেমা হারিয়েছেন মল্লিকা

বলিউডের অন্যতম পরিচিত নাম মল্লিকা শেরাওয়াত। ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করে বেশ আধিপত্যও বিস্তার করে নিয়েছিলেন তিনি শুরুতে। যদিও সেই অবস্থান তিনি ধরে রাখতে পারেননি। বলা যায় খোলামেলা বা ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করাটাই একসময় কাল হয়ে দাঁড়িয়েছিল মল্লিকার জন্য। বছর তিন আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মল্লিকাও জানান এমনটাই। তিনি বলেন যে সাহসী সব দৃশ্যে অভিনয় করার কারণে বাস্তব জীবনেওবিস্তারিত পড়ুন

এইচএসসি-এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন যেভাবে হবে

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে আগের পরীক্ষার বিষয় ম্যাপিং ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে ফলাফল দেয়া হবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যেভাবে হবে মূল্যায়ন এসএসসিতে ২৪টি ও এইচএসসিতে নৈর্বচনিক বিষয়ে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। বাংলা, ইংরেজি, গণিত এমন আবশ্যিক বিষয় ওবিস্তারিত পড়ুন

খুলনার চার হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন করোনায় ও ৪ জন উপসর্গ নিয়ে, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট সিস্টেম ঘোষণা আইসিসির

সদ্য শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। সেই হতাশার রেশ কাটতে না কাটতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণের সূচি ঘোষণা করে দিল আইসিসি। সূচি ঘোষণার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমে বদলের প্রস্তাবেও ছাড়পত্র দিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। আগামী ৪ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে পতৌদি সিরিজ দিয়েই পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা হবে ভারতের। চলবে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩টি হোম এবং তিনটি অ্যাওয়েবিস্তারিত পড়ুন

আর শোনা যাবে না ভয়েস অব আমেরিকার বাংলা বেতার সম্প্রচার

দীর্ঘ ৬৩ বছরের পথচলা শেষে বন্ধ হয়ে যাচ্ছে ভয়েস অব আমেরিকার (ভিওএ) বাংলা বিভাগের বেতার সম্প্রচার কার্যক্রম। ১৭ জুলাইয়ের পর আর বেতারে বাংলা সম্প্রচার শোনা যাবে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, বেতারে শ্রোতাগোষ্ঠীর সংখ্যা কমে যাওয়ায় এবং টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক-অনুসারীর সংখ্যা বাড়ায় তারা বাংলা এফএম ও শর্টওয়েভে বেতার সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা দর্শক-শ্রোতাগোষ্ঠীর জন্য নতুনবিস্তারিত পড়ুন