জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় পানির পাইপ লাইনের কাজ পর্যবেক্ষণ করলেন মেয়র

কলারোয়া পৌরসভায় পানির পাইপ লাইনের বর্ধিত কাজ পর্যবেক্ষণ করা হয়েছে। বুধবার(১৪ জুলাই) বিকাল ৫ টার দিকে সরকারী কলেজ সংলগ্ন, সোনিয়া পেট্রোল পাম্প ও কামারপাড়া এলাকাধীন ১ কি:মি: ব্যাপি সম্প্রসারণের কাজ পর্যবেক্ষণ করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পৌরসভার বিদ্যুৎ প্রকৌশলী সোহওয়ার্দী, কার্যসহকারী ইমরান হোসেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক মাহফুজুর রহমানসহ পৌর কর্মকর্তাবৃন্দ। বর্ধিত ১ কি:মি: পাইপ লাইনেরবিস্তারিত পড়ুন
মনিরামপুর ও রাজগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা

যশোরের মনিরামপুর ও রাজগঞ্জ বাজারে মাস্ক পরা বিহীন ক্রেতাদের কাছে পণ্য সামগ্রি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ জুলাই-২০২১) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মনিরামপুর পৌর শহরের শিহাব হাসানকে দুই হাজার এবং রাজগঞ্জ বাজারের ইলেকট্রনিক ব্যবসায়ী আবদুল আহাদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী আতিকুর রহমানের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
কলারোয়ায় সাংবাদিক দেবাশীষ চক্রবর্ত্তী’র পিতা আর নেই

পাঠকনন্দিত সংবাদ মাধ্যম কলারোয়া নিউজ ডটকমের নিজস্ব প্রতিবেদক দেবাশীষ চক্রবর্ত্তী বাবু’র পিতা রাম প্রসাদ চক্রবর্ত্তী পরোলোক গমন করেছেন। বুধবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টায় উপজেলার জয়নগর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, রাম প্রসাদ চক্রবর্ত্তী ৩ বছর আগে ব্রেন স্ট্রোক করার পর থেকে নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজনবিস্তারিত পড়ুন
কেশবপুরে চলমান লকডাউনের শেষ দিনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

যশোরের কেশবপুরে চলমান লকডাউনের শেষ দিনে সরকারি নির্দেশনা না মানায় বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে ১৩ ব্যবসায়ীকে ১৩ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইর“ফা সুলতানা পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১৩ ব্যবসায়ীকে ১৩ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনের শেষ দিনেও বিধিনিষেধ না মানায় কেশবপুর উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্টুর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোঃ সামছুল হক মন্টু’র সুস্থ্যতা কামনা করে হানুয়ার বাগের মোড়ের জামে মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুলাই-২০২১) বিকালে হানুয়ায় মসজিদে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল রশিদের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজবাড়িতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থ্যতা কামনা করে উক্ত দোয়াবিস্তারিত পড়ুন
কেশবপুর পৌরসভার ৭টি ওয়ার্ডে ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ সম্পন্ন

যশোরের কেশবপুর পৌরসভার ৭টি ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কার্ডের চাল বিতরণ বুধবার সম্পন্ন হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে ৭টি ওয়ার্ডে ভিজিএফ কার্ডের অনুকুলে ১০ কেজি করে চাউল বিতরণকালে পৌর মেয়র রফিকুল ইসলামের নির্দেশনায় স্ব স্ব কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। ৬নং ওয়ার্ডে চাউল বিতরণকালে প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, ১নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, ২নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, ৩ নং ওয়ার্ডে চাউল বিতরণকালে পৌরবিস্তারিত পড়ুন
কেশবপুরে জাপার প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সফল প্রেসিডেন্ট হুসেইম মোহাম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল বুধবার সকালে স্বাস্থ্য বিধি মেনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর জাতীয় পার্টির সভাপতি বিশ্বাস মনিরুজ্জামান মনুর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান হাবিব। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ মিজানুরবিস্তারিত পড়ুন
২০ দলীয় জোট ত্যাগ করলো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

২০ দলীয় জোট ত্যাগ করলো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক জরুরি বৈঠকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার সিদ্ধান্ত হয়। দলের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিাত বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুল বসীর, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সহকারী মহাসচিব মুফতি মাসউদুল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসিমী, ঢাকা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সহসভাপতি মাওলানা মুহিউদ্দীনবিস্তারিত পড়ুন
করোনা আক্রান্ত মানুষের সেবায় তালার খলিলনগর অক্সিজেন ব্যাংক

করোনা আক্রান্ত মানুষের আস্থা ও নির্ভরতার জায়গা করে ছুটে চলেছে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক। দেশে কোভিড-১৯ এর আক্রমণে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। বিশেষ করে ইতোমধ্যে প্রত্যান্ত অঞ্চলে এর ভয়াবহতা উপলব্ধি করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি ও সুশীল সমাজ। যার ধারাবাহিকতায় অক্সিজেন সংকট নিরসনে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায়, ব্যক্তিগত উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কার্যকারী পদক্ষেপ। যার ব্যতিক্রম ঘটেনি সাতক্ষীরার তালা উপজেলাতে। করোনার দ্বিতীয় ঢেউয়েবিস্তারিত পড়ুন
টাকা ধার করে পশু কোরবানি দেওয়া যাবে কী?

আজ আমরা আলোচনা করবো কেউ যদি ঋণ করে, ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করলে সে কোরবানি ইসলামি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কিনা এ বিষয়ে। এই দুটি মাসলার প্রথমটির উত্তর হলো, কেউ চাইলে ধার করে, ঋণ করে কোরবানি করতে পারেন যদি পরবর্তীতে এই ঋণ শোধ করার সৎউদ্দেশ্য তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন। জাগতিকবিস্তারিত পড়ুন

