রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভারি বর্ষণের সম্ভাবনা

রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। বুধবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার দেশেরবিস্তারিত পড়ুন

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা বা কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চ্যুয়াল প্রেস কনফারেন্স করবেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত বছর এসএসসি পরীক্ষার পর মহামারির কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। এবছরও এইচএসসি ও এসএসসি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এগিয়ে গেল না কেউ, করোনায় মৃত নারীকে গোসল করালেন ইউএনও

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর গোসলের জন্য যখন কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন তার গোসলের কাজে এগিয়ে গেলেন বগুড়া সোনাতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে। জানা যায়, মঙ্গলবার কুশাহাটা গ্রামের করোনায় আক্রান্ত রিনা বেগমের (৫৫) অবস্থা গুরুতর হলে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ট্রি অফ লাইফ’র উদ্যোগে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্র মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু। এসময় শহরের কাস্টমস গোডাউন মোড় ট্রি অফ লাইফ অফিস চত্বরে কর্মহীন ২০০ পরিবারেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের রান্না করা খাবার বিতরণ অব্যাহত

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় বুধবার (১৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ১নং ওয়ার্ডের সুন্দরবন টেক্সটাইল মিলস্ এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এরশাদের মৃত্যু বার্ষিকীতে জাপার আলোচনা সভা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ-এর ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কাটিয়া টাউন বাজারস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ শেখ হাজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো,আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় লকডাউনের শেষ দিনে ভ্রাম্যমান আদালতে জরিমানা

করোনা মোকাবেলায় দুই সপ্তাহ ব্যাপি কঠোর লকডাউনের শেষ দিনে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউন বাস্তবায়নে কলারোয়ায় ‘জেলা প্রশাসনে’র দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যা আল আলামিন আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৩টি মামলায় ৪ হাজার ৮ শত টাকা জরিমান করেন। আদালতের কার্যক্রম পরিচালনায় সহযোগীতা করেন, সেনাবাহিনী,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে করোনাকালে সর্বস্তরের জনগণের অক্সিজেন সংকট মোকাবেলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান নিশান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি অর্ণব সাঈদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন কুমার শীল,বিস্তারিত পড়ুন

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক শফিউল আজমসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল আজম (৫০)সহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় এনামুল হক (৪০) নামের একজন ব্যবসায়ীও নিহত হয়েছেন। নিহত শফিউল আজম সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা। এনামুল হক (৪০) একই জেলার চরপাড়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় মুমূর্ষু রোগীর জন্য রক্ত দিলেন সাংবাদিক কামরুজ্জামান

যশোরের বাগআঁচড়ায় অসহায় মুমূর্ষ রোগীকে সেচ্ছায় রক্ত দান করে মানবতার হাত বাড়িয়ে দিলেন সাংবাদিক কামরুজ্জামান। বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের একটি ক্লিনিকে এসে তিনি স্বেচ্ছায় রক্তদান করেন। জানা যায়, উপজেলার বাগআঁচড়া বাজারে স্থানীয় একটি ক্লিনিকে একজন অসহায় রোগীর জীবন বাঁচাতে জরুরী ০১ ব্যাগ এ(+) পজেটিভ রক্তের দরকার পড়ে। রোগীর আত্মীয়-স্বজনরা রক্ত জোগাড় করতে ব্যর্থ হয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে যাগাযোগ করেন। অতঃপর রক্তদান করতে সম্মতি হন সাংবাদিক কামরুজ্জামান। এ সময়বিস্তারিত পড়ুন