জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর হাট ব্যবস্থাপনায় নির্দেশনা

ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর হাট ব্যবস্থাপনায় নির্দেশনা জারি করেছে সরকার। এদিকে, কোরবানি নিয়ে কোন ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর হাট ব্যবস্থাপনায় নিম্নলিখিত নির্দেশনাসমূহ পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। নির্দেশনাগুলো হলো : • আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে অনলাইনের পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি অন্যান্য নির্দেশনা মেনে কোরবানির পশুর হাট বসাতে হবে। •বিস্তারিত পড়ুন
ভ্রমণে করোনাকালে যেসব সতর্কতা মেনে চলবেন

টানা কয়েকদিন কঠোর লকডাউনের পর ঈদ উপলক্ষে তা শিথির করা হয়েছে। যেহেতু আর কয়েকদিন পরেই ঈদুল আজহা, তাই লকডাউন খুলতে অনেকেই হয়তো ভ্রমণের উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তাই করোনাকালে ভ্রমণের আগে বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। করোনা মহামারীর মুহূর্তে বাস, বিমান, লঞ্চ, ট্রেন, গাড়ি কিংবা রিকশা যাতেই চড়েন না কেন অবশ্যই বাড়তি সতর্কতার প্রয়োজন। বিশেষত যারা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তারা চিকিৎসা ও অত্যাবশকীয় কারণবিস্তারিত পড়ুন
মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা

মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে- বুধবার মধ্যরাত হতে ২৩ জুলাই ২০২১ সকাল ৬.০০টা পর্যন্ত পূর্বের আরোপিত বিধি-নিষেধ শিথিল করা থাকলেও করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। উল্লেখ্য, এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন: বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা),বিস্তারিত পড়ুন
১৪ জুলাই
করোনা ও উপসর্গে সাতক্ষীরায় মৃত্যু আরও ৯ জনের

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী আশুরা (৪৮), কালিগঞ্জের শ্রীরামপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোশারফ হোসেন ও তারালী এলাকার মৃত ইসমাতুল মোড়লেরবিস্তারিত পড়ুন
১৪ জুলাই
করোনায় খুলনা বিভাগে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। একই সময়ে বেড়েছে শনাক্তের সংখ্যা। এ সময় ১ হাজার ৬২১ জনের করোনায় শনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগে ৪৮ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৮৮ জন শনাক্ত হন। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চবিস্তারিত পড়ুন
ওআইসিভূক্ত দেশগুলোর আন্তর্জাতিক কনফারেন্সে খাদ্যমন্ত্রী

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ভূক্ত দেশগুলোর খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশ ভূমিকা অব্যাহত রাখতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়নকে তরান্বিত করা সম্ভব। সে ভাবনা থেকেই ১৯৭৪ সালে বাংলাদেশ ওআইসির সদস্য হয়ে মুসলিম উম্মাহর সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। করোনাকালে ওআইসিভূক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধির আহবান জানান তিনি। বুধবার ইন্টারন্যাশনাল কনফারেন্স অনবিস্তারিত পড়ুন
স্বাস্থ্যবিধি মেনে নৌযানে চলতে আহ্বান নৌপরিবহন প্রতিমন্ত্রীর

স্বাস্থ্যবিধি মেনে নৌযানে চলাচল করতে যাত্রী সাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, লঞ্চে যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে এবং মাস্ক পরিধান না করলে যাত্রীদেরকে জরিমানা করা হবে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হবে কঠোর। প্রতিমন্ত্রী বুধবার ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী সদরঘাটের লঞ্চ টার্মিনালের উন্নয়ন, পরিস্কারবিস্তারিত পড়ুন
এমপি রবির সাথে নবাগত জেলা খাদ্য নিয়ন্ত্রকের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে নবাগত সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রিয় কমল চাকমা। বুধবার (১৪ জুলাই) দুপুরে শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে সদর এমপির কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাত করেন এবং সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানান। নবাগত সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রিয় কমল চাকমা খুলনার এসি ফুড হিসাবে কর্মরত ছিলেন।বিস্তারিত পড়ুন
অক্সিজেন ব্যাংক, টিকা নিবন্ধন
করোনাকালে সাধারণ মানুষের পাশে যশোর জেলা বিএনপি

করোনাকালে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম শুরু করলো যশোর জেলা বিএনপি। সেই সাথে দলটির অক্সিজেন ব্যাংকে আরো ৭টি অক্সিজেন সিলিন্ডার সংযোজিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। যশোর জেলা বিএনপির উদ্যোগে পরিচালিত করোনা হেল্প সেন্টারে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম শুরুর পাশাপাশি এদিন দলটির অক্সিজেন ব্যাংকে নতুন করে আরো ৭টি অক্সিজেন সিলিন্ডার সংযোজিতবিস্তারিত পড়ুন
শার্শায় পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

যশোরের শার্শায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩জুলাই) রাতে শার্শা থানাধীন গোড়পাড়া (কলোনী) গ্রাম থেকে তাদেরকে আটক করে। আসামী উপজেলার গোড়পাড়া (কলোনীপাড়া) গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জয়নাল আবেদীন (৩৫), আবুল কাশেম ছেলে মোসলেম শেখ (৩২), রবিউল ইসলাম ছেলে কামাল হোসেন (৩৫), শফিকুল ইসলাম ছেলে ইউনুচ আলী (৩৫), আবু হানিফ সোহান মিয়া (২২) ও আবুল হোসেন ছেলে আঃ হাকিম (৩৬)। গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সামনুর মোল্লাবিস্তারিত পড়ুন

