সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্রমণে করোনাকালে যেসব সতর্কতা মেনে চলবেন

টানা কয়েকদিন কঠোর লকডাউনের পর ঈদ উপলক্ষে তা শিথির করা হয়েছে। যেহেতু আর কয়েকদিন পরেই ঈদুল আজহা, তাই লকডাউন খুলতে অনেকেই হয়তো ভ্রমণের উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তাই করোনাকালে ভ্রমণের আগে বিশেষ সতর্কতা মেনে চলতে হবে।

করোনা মহামারীর মুহূর্তে বাস, বিমান, লঞ্চ, ট্রেন, গাড়ি কিংবা রিকশা যাতেই চড়েন না কেন অবশ্যই বাড়তি সতর্কতার প্রয়োজন। বিশেষত যারা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তারা চিকিৎসা ও অত্যাবশকীয় কারণ ছাড়া ভ্রমণ করা থেকে বিরত থাকবেন। জেনে নিন এ সময় কী কী সতর্কতা মেনে চলবেন-

>> বিশেষ প্রয়োজন ব্যতীত বাস, ট্রেন, লেগুনা, লঞ্চ, ফেরি, সিএনজি ব্যবহার যথাসম্ভব পরিহার করুন।

>> জনবহুল এলাকা, গণসমাগমস্থল ও গণপরিবহন, বার ও রেস্টুরেন্ট, মার্কেট ভাইরাস সংক্রমিত হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। তাই এসব স্থান পরিহার করুন।

>> গণপরিবহনে চলার সময় যথাসম্ভব পরিবহনে হাতল, দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধরার জন্য ছাদ থেকে ঝুলানো লোহার হাতল ধরা পরিহার করুন।

>> কারও সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় শারীরিক সংস্পর্শ থেকে বিরত থাকুন।

>> সবসময় ব্যাগে বা পকেটে হ্যান্ড স্যানিটাইজার রাখুন। চোখ, নাক ও মুখে হাত বা আঙুল লাগানো থেকে বিরত থাকুন।

>> জ্বর-কাশি থাকলে ভ্রমণ বাতিলের চেষ্টা করুন। ভ্রমণরত অবস্থায় এই দুই উপসর্গের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

>> যেকোনো জ্বর-কাশির রোগী থেকে অন্তত ৬ ফুট দূরে থাকার চেষ্টা করতে হবে। প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে।

>> হাঁচি-কাশি এলে কনুইয়ের ভাঁজে নাক, মুখ গুঁজে দিন। টিস্যু পেপার ব্যবহার করে সঙ্গে সঙ্গে তা নিরাপদ জায়গায় বা বিনে ফেলতে হবে।

> মাস্ক ব্যবহার করলে খেয়াল রাখতে হবে যেন নাক-মুখ ঢাকা থাকে। একবার ব্যবহার্য মাস্ক নিরাপদ জায়গায় ফেলে হাত ধুয়ে ফেলতে হবে।

>> মাস্ক ব্যবহার করলে খেয়াল রাখতে হবে যেন নাক-মুখ ঢাকা থাকে। প্রয়োজনে ২-৩টি মাস্ক একসঙ্গে পরুন। একবার ব্যবহার্য মাস্ক নিরাপদ জায়গায় ফেলে হাত ধুয়ে ফেলতে হবে।

>> পশুপাখি সঙ্গে নিয়ে ভ্রমণ নিরাপদ নয়। পশুপাখির খামারে যেতে হলে সুরক্ষামূলক গ্লাভস, মাস্ক ও গাউন পরতে হবে।

>> হোটেলে খাবার টেবিল, ট্রে, ওয়াশ রুম পরিষ্কার ও পরিশোধিত কি না, তা আগে নিশ্চিত হয়ে নিতে হবে। বেয়ারাকে হাত পরিষ্কার করে পরিবেশন করতে বলুন।

>> বাসে বা ট্রেনে ওঠার সময় কিংবা যেকোনো লাইনে দাঁড়াতে হলে নিজের সুরক্ষার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

>> কারও সঙ্গে করমর্দন, কোলাকুলি ইত্যাদি করা থেকে বিরত থাকুন। বাইরের কারও সংস্পর্শে যাবেন না।

>> বিশেষ করে যারা বিদেশ ভ্রমণ করবেন তারা যে দেশে যাবেন সে দেশের স্বাস্থ্য বিধিমালা জেনে নিতে হবে; উচ্চ ঝুঁকির দেশ থেকে ফেরার পর নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রাখতে হবে।

>> হাতের কাছে স্থানীয় হাসপাতালের নম্বর, অ্যাম্বুল্যান্সের নম্বর রাখুন।

>> ভ্রমণের পর ১৪ দিন পর্যন্ত সতর্ক থাকতে হবে। এ সময় লোকসমাগমে না যাওয়াই ভালো।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক