সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যবিধি মেনে নৌযানে চলতে আহ্বান নৌপরিবহন প্রতিমন্ত্রীর

স্বাস্থ্যবিধি মেনে নৌযানে চলাচল করতে যাত্রী সাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, লঞ্চে যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে এবং মাস্ক পরিধান না করলে যাত্রীদেরকে জরিমানা করা হবে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হবে কঠোর।

প্রতিমন্ত্রী বুধবার ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সদরঘাটের লঞ্চ টার্মিনালের উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা ও সবুজায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন।

তিনি এটাকে হযরত শাহজালাল বিমানবন্দরের মতো হয়েছে বলে জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব উন্নয়ন হয়েছে।

প্রতিমন্ত্রী সদরঘাটে সুন্দরবন-১০ লঞ্চ ঘুরে দেখেন। লঞ্চের ডেকে যাত্রীদের ‘মাকিং’ প্রত্যক্ষ করেন। লঞ্চে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, লঞ্চের কেবিন যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সমস্যা হবেনা। ডেকের যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বিআডিব্লিউটিএ, লঞ্চ মালিক-শ্রমিক, আইন-শৃংখলা রক্ষাকারীবাহিনী পদক্ষেপ নিবে।

এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে সদরঘাটে ২৬টি পন্টুন ও ১৬টি গ্যাংওয়ে রয়েছে।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন