মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় কর্মহীন মানুষের মাঝে এমপি রবির খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরায় রিকসা-ভ্যান- চালক, ছিন্নমুল, ভিক্ষুক ও অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিনের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে শহরের নিউ মার্কেট মোড়, বাঁকাল ইসলামপুর ভূমিহীন পল্লী, ইটাগাছা বউ বাজার, শহরের কুখরালী আমতলা ওবিস্তারিত পড়ুন

আরো খবর..

কেশবপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা এবং কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প এ্যাসোসিয়েশন (নাসিব) এর কার্যানিবাহী কমিটির সদস্য রামপ্রসাদ দেবনাথ করোনা ভাইরাসের সংক্রামন রোধে লকডাউনে কর্মহীন মানুষের মাঝে প্রতিদিন খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। সোমবার তিনি দেউলী ঋষি পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি মজিদপুর ইউনিয়নে কর্মহীন ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং যেটা প্রতিনিয়ত চলমান থাকবে। এব্যাপারে আওয়ামী লীগনেতা রাম প্রসাদ দেবনাথ বলেন, যশোর-৬ কেশবপুরের সংসদীয় আসনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশিত খবর নিয়ে আবু আহমেদের প্রতিবাদ ও বিবৃতি

মঙ্গলবার (৬ জুলাই) কয়েকটি প্রিন্ট পত্রিকা, অনলাইন পত্রিকা ও টেলিভিশন সংবাদ মাধ্যমে আমাকে জড়িয়ে সাতক্ষীরার রসুলপুরে ভূমি দখল নিয়ে যে খবর প্রকাশিত ও প্রচারিত হয়েছে তা অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি একটি মহল ওই জমি দখলের লক্ষ্যে আমাকে জড়িয়ে যে মানববন্ধন করেছে তাও মিথ্যা, অযৌক্তিক ও কল্পনা প্রসূত তথ্যের ভিত্তিতে করা হয়েছে। আমি এ বিষয়ে প্রচারিত, প্রকাশিত খবর এবং কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি গনমাধ্যম কর্মীদের ঘটনাস্থলে যেয়ে তদন্তবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্কাউটস’র উদ্যোগে ফ্রি মাস্ক বিতরণ

বাংলাদেশ স্কাউটস কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে করোনা মোকাবেলায় সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্রী মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ কাকশিয়ালী ব্রিজ সংলগ্ন ফুলতলা মোড় ও ইসলামী ব্যাংক এলাকাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ফ্রি মাস্ক প্রদান করা হয়। উপজেলা স্কাউটস’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নির্দেশনা এবং উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর নেতৃত্বে স্কাউটস’র একটি টিম পথচারীদের এগুলো বিতরণ করেন।বিস্তারিত পড়ুন

নাম উঠতে পারে গিনেস বুকে

পৃথিবীর সবচেয়ে ছোট গরু সাভারের আশুলিয়ার ‘রানি’, বিড়ালের সাইজ

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে কোন গরু বড়, কত বেশি ওজনদার, কত বেশি দাম-এসবই নিয়ে যখন আলোচনার মুখরতা, তখন বিপরীত খবর পাওয়া গেল রাজধানী ঢাকা লাগোয়া সাভারের আশুলিয়া থেকে। সবচেয়ে বড় কিংবা ওজনওয়ালার জন্য নয় বরং এই সুনাম ছড়িয়েছে সবচেয়ে ছোট হওয়ায়। পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুকে নাম উঠতে পারে ‘রানির’। গরুটির নাম ‘রানী’। উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। লম্বায় ২৭ ইঞ্চি। এই খর্বাকৃতির গরুটির ওজন মাত্র ২৬ কেজি। বয়সবিস্তারিত পড়ুন

১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু আনতে বিশেষ ট্রেন

রাজধানীর কোরবানির পশুহাটে বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি। মহামারি করোনায় কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ‘ক্যাটল সার্ভিস’ নামে বিশেষ ট্রেন পরিচালনা করছেবিস্তারিত পড়ুন

অসহায় পরিবারের মাঝে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের রান্না করা খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় রিকসা-ভ্যান চালকদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ৯নং ওয়ার্ডে মেহেদীবাগ ও বদ্দীপুর কলোনী এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়াবিস্তারিত পড়ুন

ভারতে কমছে করোনার প্রকোপ

ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, ধীরে ধীরে কমছে করোনার প্রকোপ। এর আগে ১৮ মার্চ ৩৫ হাজার ৭৮১ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন, যা ১৮ মার্চের পর থেকে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। গত মার্চের মাঝামাঝি ভারতেবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে ৭২ ঘণ্টায় রক্তাক্ত সহিংসতা, ১৫০ জন নিহত (ভিডিও)

যুক্তরাষ্ট্রে সশস্ত্র সংঘাত বেড়ে গেছে। দেশটির সবচেয়ে বড় উৎসব স্বাধীনতা দিবস উদযাপনের ঘনঘটার মাঝেই কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন গোলাগুলির ঘটনায়। গত ৭২ ঘণ্টায় রক্তাক্ত এই সহিংসতা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম সিএনএন। গান ভায়োলেন্স দাবি করেছে, তালিকা এখনও সম্পর্ণ নয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতেবিস্তারিত পড়ুন

২৮ যাত্রী নিয়ে রাশিয়ার প্লেন নিখোঁজ

২৮ যাত্রী নিয়ে রাশিয়ার একটি প্লেন নিখোঁজ হয়ে গেছে। রাশিয়ার স্পুটনিক নিউজ এ তথ্য জানায়। খবরে বলা হয়, ওই প্লেনটি যথাযথ সময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সেটি নিখোঁজ হয়েছে। এএন-২৬ প্লেনটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি বলেন, প্লেনে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন শিশু। একটি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেনবিস্তারিত পড়ুন