মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

৮ম শ্রেণি পাস এমবিবিএস ‘চিকিৎসক!’ ভিজিট ৫০০ টাকা!

২০১৭ সালে মাগুরায় এবং ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছিলেন খোরশেদ আলম। দু’বারই তার কারাদণ্ড হয়েছিল। পড়ালেখা মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত। পেশা মেডিকেলের ওয়ার্ডবয়। কিন্তু ছদ্মবেশে তিনি আবার বিশেষজ্ঞ চিকিৎসক। এমনকি এমবিবিএসের পাশাপাশি এফসিপিএস এবং এমডি ডিগ্রিও রয়েছে তার। অবশ্য এর আগেও দু’বার ধরা পড়ে জেলে গিয়েছিলেন খোরশেদ আলম। তবুও ছাড়েননি ছদ্মবেশ ধারণ করে চিকিৎসা দেওয়া। এবার তৃতীয়বারের মতো আটক হলেন তিনি। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে পুলিশবিস্তারিত পড়ুন

করোনা: কলারোয়ায় ব্র্যাকের অভিনব কায়দায় কিস্তি আদায়!

সাতক্ষীরার কলারোয়ায় সরকারের নির্দেশনাকে অমান্য করে কঠোর লকডাউনের মধ্যেও বে-সরকারী সংস্থা ব্র্যাক এন.জি.ও গ্রাহকদের নিকট থেকে জোর করে কিস্তির টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। তারা সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য ডিজিটাল কায়দায় কিস্তি আদায় করছেন বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী সদস্য। পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামের চঞ্চল জানান, ‘গত কয়দিন আগে ব্র্যাকের একটি প্রচার গাড়ী বাড়িতে বাড়িতে যেয়ে ব্র্যাক কর্মীরা স্বাস্থ্য সেবা দিবে বলে প্রচার করে যায়। এখন দেখছি ব্র্যাকের কর্মীরা বাড়িতেবিস্তারিত পড়ুন

৬ জুলাই

কলারোয়ায় ২৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত

কলারোয়ায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার কমা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার। তিনি জানান, ‘এদিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৮ শতাংশ।’ এদিন করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন- মুরারীকাটির শেখ মোজাম্মেলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় করোনাকালেও গ্রাহক সেবায় ইসলামী ব্যাংক

করোনাভাইরাসের প্রার্দুভাবে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন ইসলামী ব্যাংক কলারোয়া শাখা কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বর্তমানে সংকটময় পরিস্থিতিতে ব্যবসার পরিবর্তে গ্রাহক ও কর্মী সেবাকে প্রাধান্য দিয়েছে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। করোনার প্রাদুর্ভাবের মধ্যেও গ্রাহকসেবায় যেন কমতি না থাকে সেদিক বিশেষ গুরুত্ব দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া কোনও সার্ভিস চার্জ বা ফি দেওয়া ছাড়াই ব্যাংকের সব ধরনের অনলাইন আর্থিক সেবা নিতে পারছেনবিস্তারিত পড়ুন

বেনাপোলে গাঁজাসহ যুবক আটক

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রাম থেকে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ হাফিজুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। আটক হাফিজুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মাহবুব শেখের ছেলে। যশোর র‍্যাব-৬ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এক্স বিএন এর নেতৃত্বে ভবেরবেড় পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পশুর হাট মালিকরা রয়েছেন চরম হতাশায়!

করোনার ভাইরাস পরিস্থিতির প্রভাবে চরম ক্ষতির আশংকায় রয়েছেন মণিরামপুরের পশুরহাট মালিকেরা। কঠোর লকডাউনে হাট বাজার বন্ধ থাকায় হতাশার মধ্যে দিন কাটছে হাট ইজারাদারদের। গতবছর চরম ক্ষতির শিকার হন এসব মালিকরা। কিন্তু সেটিকে পুষিয়ে নিতে এবারও হাট কিনে চরম ক্ষতির আশংকায় রয়েছেন তারা। সংশ্লিষ্ট সূত্রমতে, মণিরামপুর উপজেলায় পশুরহাট প্রধানত মণিরামপুর ও রাজগঞ্জ বাজার দুটিতে। এবার এ বাজার দুটির একটির মালিক ইজারা মালিক হাকোবা গ্রামের ফারুক আহাম্মেদ লিটন এবং অন্যটি ইজারা মালিক উপজেলারবিস্তারিত পড়ুন

দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী: বাবুনগরী

কঠোর লকডাউনের মধ্যেই বেশ কয়েকটি দাবি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও মহাসচিবসহ চার নেতা। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন হেফাজতের আমির। মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাবুনগরী বলেন, মন্ত্রী তাদের দাবিগুলো মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হেফাজত নেতারা একটি কালো রঙের গাড়িতে করেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের পুরো এলাকা আসছে সিসি ক্যামেরার আওতায়

বেনাপোল বন্দর স্থাপনের পর এই প্রথম ব্যবসায়ীদের দাবির মুখে বন্দরে আমদানি পণ্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। ১৫ কোটি টাকা ব্যয়ে পুরো বন্দর এলাকায় ৩৭৫টি সিসি ক্যামেরা বসানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। দীর্ঘদিন পরে হলেও সিসি ক্যামেরা স্থাপনে খুশি ব্যবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ‘সিসি ক্যামেরা যেমন বন্দরের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে তেমনি পণ্য আমদানি থেকে শুরু করে খালাস পর্যন্ত বাণিজ্যক কার্যক্রম পুরোটা বন্দরের নজরদারিতে থাকবে।’ জানা যায়,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক ৭ বারের সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভূমিহীন নেতা, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক আবু আহমেদ এর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) শহরের চায়না বাংলা মোড়ে জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী শেখ ফিরোজ হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কায়েস, বিল্লাল মোল্লা, রং শ্রমিক শফিকুল ইসলাম, আমজেদ, কারেন্ট মিস্ত্রী হাফিজুল ইসলাম, রিকশা চালকবিস্তারিত পড়ুন

ময়মনসিংহের ত্রিশালে ইপিজেড স্থাপনের দাবি

বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগের বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বাংলাদেশ ক্ষুদ্র কুঠির শিল্প কর্পোরেশন কর্তৃক ময়মনসিংহের ত্রিশালে “ইপিজেড” প্রকল্প স্থাপন করার কথা শুনা যাচ্ছে। এ নিয়ে ত্রিশালের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। এ উপজেলায় ইপিজেড ও বিমান বন্দর দ্রুত স্থাপনের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে ত্রিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন দিক তোলে ধরে কমেন্ট করছেন সচেতন মহলের ব্যক্তিরা। ত্রিশালে এই প্রকল্প স্থাপন করারবিস্তারিত পড়ুন