মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

ইউরো কাপের প্রথম সেমিফাইনালে জমজমাট লড়াই উপহার দিলো স্পেন ও ইতালি। যেখানে টাইব্রেকারে গিয়ে শেষ হাসি হাসল ১৯৬৮ সালের চ্যাম্পিয়ন ইতালি। ইউরো কাপের সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করল আজ্জুরিরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়ার ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ছিল সমতা। পরে অতিরিক্ত যোগ করা সময়েও গোল করতে পারেনি কোনো দল। যার ফলে দ্বারস্থ হতে হয় টাইব্রেকারের। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ম্যাচের ফল নিজেদের পক্ষেবিস্তারিত পড়ুন

চীনের কমিউনিস্ট পার্টির ভার্চুয়াল সম্মেলনে বিএনপি

চীন কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ‘সিপিসি এবং বিশ্ব রাজনৈতিক দল সম্মেলন’ শীর্ষক উদ্বোধনী ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই অনুষ্ঠানে যোগ দেয় প্রতিনিধি দলটি। সিনিয়র, মধ্যম, তরুণ এবং নারী নেত্রীদের সমন্বয়ে সাজানো এই প্রতিনিধি দলে ২৫ জনের নাম থাকলেও ১৯ জন অংশ নেন। বাকি ছয় নেতা অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগবিস্তারিত পড়ুন

প্রজ্ঞাপনে ভুল তথ্য থাকায় চিকিৎসকদের বদলির আদেশ বাতিল

ব্যাপক সমালোচনার পর সারাদেশে চিকিৎসক বদলির আদেশে তথ্যগত ভুল স্বীকার করে সংশ্লিষ্টদের হাসপাতালে সংযুক্তি স্থগিত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। মঙ্গলবার (৬ জুলাই) রাতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চিকিৎসক বদলির এ আদেশ স্থগিত করা হয়। নির্দেশনায় বলা হয়, ‘স্বাস্থ্যসেবা বিভাগের গত ০৪/০৭/২০২১ এবং ০৫/০৭/২০২১ তারিখের বিভিন্ন স্মারকে কোভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। তথ্যগতবিস্তারিত পড়ুন

গণহারে করোনার টিকার নিবন্ধন শুরু

সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে ২ মাস পর আবারও উন্মুক্ত হলো গণহারে কোভিড টিকা নিবন্ধনের সুযোগ। নিবন্ধন করা যাবে ৩৫ ঊর্ধ্ব নাগরিকসহ ২২ ক্যাটাগরিতে। মঙ্গলবার (৬ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৭ জুলাই) অফিসিয়ালি ঘোষণা করা হবে। প্রতিমন্ত্রী বলেন, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের যে প্ল্যাটফর্মটিতে আছে, এত দিন বিশেষ ক্যাটাগরিগুলো উন্মু্ক্ত ছিল। কিন্তু এবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ায় বুধবার (৭ জুলাই)বিস্তারিত পড়ুন

পলিথিনের ছাউনি আর বাঁশের বেড়ার ঘরে মানবেতর জীবনে কলারোয়ার এক পরিবার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন। অসহায় এই মানুষটির মরার উপর খড়ার ঘা হয়েছে চলতি বর্ষা মৌসুমে। জরাজীর্ণ এক টুকরো ঘরও ভঙ্গুর অবস্থায়। মাথা গোঁজার ঠাই না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধানদিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)। সরেজমিনে তার বাড়িতে ঘুরে দেখা গেছে- ‘পলিথিনের ছাউনি ও বাঁশের বেড়া দিয়ে ঘরটি স্থাপন করা। বর্ষা মৌসুমের এই সময় আরো জরাজীর্ণ হয়ে পড়েছে সেটি।বিস্তারিত পড়ুন

চলে গেলেন উন্নয়নকর্মী ও গবেষক জামিল এইচ চৌধুরী

বাংলাদেশে নারী ও শিশুদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন উন্নয়নকর্মী ও গবেষক জামিল এইচ চৌধুরী। গত সোমবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কোভিড সংক্রান্ত জটিলতা ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭০ বছর বয়সী এই শিশু সংগঠক, উন্নয়নকর্মী, গবেষক ও অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) নির্বাহী পরিচালক। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও দুই সন্তান রেখে যান। জামিল এইচ চৌধুরী ১৯৫১ সালে ৭ জুলাই সুনামগঞ্জের দিরাই উপজেলারবিস্তারিত পড়ুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে চলচ্চিত্র শিল্পী সমাজের কৃতজ্ঞতা

‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১’ পাশ হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দেশের চলচ্চিত্র শিল্পী সমাজ। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি ডিপজল এবং রুবেলসহ চিত্রতারকা রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, তমা মির্জা, মিষ্টি জান্নাত, ববি প্রমুখ মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাপত্র হস্তান্তরবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় করোনাক্রান্ত হয়ে জমজ ভাইবোনের মৃত্যু

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টার ব্যবধানে জমজ দু ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা দু’জনই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন বলে তাদের বড় ভাই বাগআঁচড়া ডা.আফিল উদ্দিন কলেজের অধ্যাপক আতিয়ার রহমান জানিয়েছেন। সোমবার মারা যান আশুরা খাতুন সাথী (৪৫) আর তার একদিন আগে শনিবার মারা যান মফিজুর রহমান (৪৫)। জমজ ভাইবোন মফিজুর রহমান ও আশুরা খাতুন সাথী শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ফরিদ মোড়লের সন্তান। তারা ২ ভাই ২বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণের জমি পরিদর্শনে ডিসি

কলারোয়ার সোনাবড়িয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণে সরকারি জমি পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন ববির। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জমি সরজমিনে পরিদর্শনে আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল,বিস্তারিত পড়ুন

অসহায় নাসরিনের পাশে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’

কলারোয়ায় আলাইপুর গ্রামের অসুস্থ্য নাসরিন সুলতানার পাশে দাঁড়িয়েছে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’। মঙ্গলবার (৬ জুলাই) বিকালে উপজেলার কয়লা ইউনিয়নের ১নং ওয়ার্ড আলাইপুর গ্রামের সানাপাড়ায় নাসরিন সুলতানার বাড়িতে গিয়ে অসুস্থ পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন রিয়াজ জানান, ‘দীর্ঘদিন যাবৎ নাসরিন সুলতানা বিভিন্ন রোগে ভুগছিলেন। অর্থের অভাবে ঠিক মতো চিকিৎসা করতে পারছিলেন না। লকডাউনের শুরু থেকেই তার স্বামী ঠিক মতো রোজগার করতে না পারায় অসহায়ত্বেরবিস্তারিত পড়ুন