মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে পশুর হাট মালিকরা রয়েছেন চরম হতাশায়!

করোনার ভাইরাস পরিস্থিতির প্রভাবে চরম ক্ষতির আশংকায় রয়েছেন মণিরামপুরের পশুরহাট মালিকেরা।

কঠোর লকডাউনে হাট বাজার বন্ধ থাকায় হতাশার মধ্যে দিন কাটছে হাট ইজারাদারদের। গতবছর চরম ক্ষতির শিকার হন এসব মালিকরা। কিন্তু সেটিকে পুষিয়ে নিতে এবারও হাট কিনে চরম ক্ষতির আশংকায় রয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রমতে, মণিরামপুর উপজেলায় পশুরহাট প্রধানত মণিরামপুর ও রাজগঞ্জ বাজার দুটিতে। এবার এ বাজার দুটির একটির মালিক ইজারা মালিক হাকোবা গ্রামের ফারুক আহাম্মেদ লিটন এবং অন্যটি ইজারা মালিক উপজেলার মোবারকপুর গ্রামের যুবলীগ নেতা ইমরান খান পান্না।

সূত্র জানায়, এ বছর মণিরামপুর পশুরহাট ক্রয় করেন দেড় কোটি টাকায়। বড় অংকের এ টাকার একটি অংশ উঠে আসে কোরবানির হাটগুলো থেকে। এ বছর সেটাও ফিকে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

মণিরামপুর পশুরহাটে ইজারা মালিক ফারুক আহাম্মেদ লিটন বলেন, এ বছর ইতোমধ্যে ৫টি হাট বন্ধ অবস্থায় চলে গেছে। বড় অংকের ক্ষতিটা খাতায় উঠে বসেছে।

ঈদের আগে বাজার খুলে দেওয়ার সম্ভাব না হলে পথে বসা ছাড়া কোন পথ দেখা যাচ্ছে না। গতবছর এ মালিক মণিরামপুরের পশুরহাট সরকারের কাছ থেকে ইজারা নিয়েছিলেন ২ কোটি ৫ লক্ষ ২০ হাজার টাকায়। করোনার প্রভাবের কারণে গতবছর এ হাট কিনে লোকসান গুনতে হয় ৮২ লক্ষ টাকা। ইজারা মালিকেরা আরও বলেন, সরকারের কাছ থেকে বিশাল অংকে হাট কিনে বেশির ভাগ টাকা উঠে আসার হিসাব থাকে কোরবানির বাজার ধরে। কিন্তু এ বছর মনে হয় সে পথও এক্কেবারে বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্র অরও জানায়, গত বছর মোটা অংকের লোকসানের বোঝা ঘাড়ে চেপে বসার কারণে এ বছর হাট ইজারা কিনতে আগ্রহী ছিলেন না কোন ক্রেতা। যে কারণে এ বছর দেড় কোটি টাকায় বিক্রি হয় মণিরামপুর পশুর হাট। যা গতবারের চাইতে অনেক কম। কিন্তু শুরুতেই করোনার প্রভাব পড়ায় চরম হতাশায় পড়েছেন হাট কিনে।

রাজগঞ্জ পশুরহাট কিনে একই অবস্থার মধ্যে পড়েছেন ইজারা মালিক যুবলীগ নেতা ইমরান খান পান্না। এ বছর রাজগঞ্জ এ পশুরহাট সরকারকে ৩৬ লক্ষ ৫৫ হাজার টাকায় ইজারা নিয়েছে এই নেতা। বছরের শুরুতে করোনার প্রভাবে ৫টি হাট বসেনি। ফলে চরম হতাশার মধ্যে রয়েছেন তিনি। গতবছর ২৪ লক্ষ ৫৫ হাজার টাকায় এ হাট কিনে ১০ লক্ষ টাকার লোকসান গুনতে হয়েছে তাকে। বড় অংকের লোকসানের হাত থেকে সরকারের কাছে ক্ষতিপূরণ দাবী করে আবেদনও করেছিলেন এ হাট মালিকদ্বয়।

তারা জানিয়েছেন, এ ব্যাপারে সরকারের নীতি-নির্ধারণীদের কাছে দেন-দরবার করেও কোন ফল হয়নি। তাই এবছরও ভয়াবহ করোনার প্রভাবে চরম ক্ষতির কথা ভাবছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের