মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বিশ্বের ৪০ লাখ মানুষের প্রাণ গেলো করোনায়

কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। এ পর্যন্ত করোনায় মৃত্যু ৪০ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। মঙ্গলবার করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যে এসব জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত করোনায় বিশ্বে মারা গেছেন ৪০ লাখ ৭৭৯ জন। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ১৪৮ জন। এর আগে ২৪ জুনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেল থেকে ২৬ চিকিৎসক বদলী

সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলী করা হয়েছে। এদের ১০ জনকে পদায়ন করা হয়েছে যশোর জেলা হাসপাতালে এবং ১৬ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। আগামী ৭ জুলাই এর মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় পরদিন ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গন্য হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন গতকাল সোমবার এই সরকারী প্রজ্ঞাপনে স্মাক্ষর করেছেন। সরকারী প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশবিস্তারিত পড়ুন

যেসব সহজ কথা-কাজে সাওয়াব ও পুরস্কার রয়েছে বলেছেন বিশ্বনবি

সবচেয়ে সহজ কাজ শুনে শুনে কথার উত্তর দেওয়া। আর তাতে মিলবে অনেক সাওয়াব ও পুরস্কার। কিন্তু কী কথা শুনে শুনে অনুরূপ উত্তর দিলে মিলবে সাওয়াব ও পুরস্কার? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে।’ (বুখারি) তাহলে আজানের সওয়াব কী? মুয়াজ্জিন আজান দেয়। যারা মুয়াজ্জিনের আজান শুনবে আর অনুরূপ বলবে; তারাও মুয়াজ্জিনের সমান সাওয়াব পুরস্কার পাবে। তাহলে মুয়াজ্জিন যে আজান দেয় তার সাওয়াববিস্তারিত পড়ুন

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ঠিক ‘ব্রাজিলের’ মত মনে হলো না। একক আধিপত্য বিস্তার করে খেলেছে পেরু। বরং পুরো দ্বিতীয়ার্ধে পেরুর আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিলো ব্রাজিলের রক্ষণভাগ। গোলরক্ষক এডারসন দৃঢ়তা দেখাতে না পারলে হয়তো বিদায়ই নিতে হতো ব্রাজিলকে। আসলে দুর্ভাগ্য পেরুরই। একের পর এক আক্রমণ আর গোলে শট নিয়েও বল জড়াতে পারলো না ব্রাজিলের জালে। উল্টো প্রথমার্ধে করা একমাত্র গোল দিয়েই পেরুকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো স্বাগতিক ব্রাজিল।বিস্তারিত পড়ুন

বেড়েছে চলাচল, বাড়ছে যানজট

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনেও রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা, পণ্য ও জরুরি সেবার যানবাহনের উপস্থিতির কারণে এই যানজট দেখা যায়। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানী ঢাকার খামারবাড়ি, আসাদগেট, ইন্দিরা রোড, বিজয়সরণি, রাসেল স্কয়ার, কল্যাণপুর ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, তীব্র যানজট। সময় যতো বাড়ছে ততোই যেন সড়কগুলোতে বাড়ছে মানুষের ভিড়। গণভবনবিস্তারিত পড়ুন

এবার নেপালের জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের উপহার হিসেবে হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ জুন) সন্ধ্যায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভিভিআইপি উপহার সামগ্রী হিসেবে ১ হাজার কেজি আম (১০০ কার্টুন) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাঠানো হয়। বিকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট দিয়ে ভারতের ফুলবাড়ী স্থলবন্দর হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রীর মৌসুমি আম। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি রাকিবুল হাসান (সদর সার্কেল), রাজস্ববিস্তারিত পড়ুন

ঈদে ছুটি ৫ দিন

আসন্ন ঈদুল আজহার তিনদিনের ছুটির শেষ দিন আগামী ২২ জুলাই বৃহস্পতিবার। এরপরের দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় টানা ছুটি মিলবে পাঁচদিন। মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ২১ জুলাই ঈদুল আজহা হিসেব করে ২০, ২১ ও ২২ জুলাই ঈদুল আজহার ছুটি। ২২ জুলাই বৃহস্পতিবার। ২৩ ও ২৪ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ঈদ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে তাই মোট ছুটি ৫ দিন। এদিকে, দেশে করোনাবিস্তারিত পড়ুন

গ্রাহকের অ্যাকাউন্টে ৪ লাখ কোটি টাকা! গ্রাহক বললেন ‘তার নয়’

ধরুন, আপনার মোবাইলে হঠাৎ একটি মেসেজ আসলো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা নতুন করে যোগ হয়েছে। তখন আপনার কেমন লাগবে? আপনার মনের অবস্থা কী হবে? এমন কখনো সম্ভব? যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যে বসবাসরত রিয়েল এস্টেট এজেন্ট ড্যারেন জেমস এবং তার স্ত্রীর সঙ্গে এমন আশ্চর্যজনক ঘটনাই ঘটেছে। এই দম্পতি হঠাৎ মোবাইল ফোনে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি টেক্সট বার্তা পান যে, তাদের অ্যাকাউন্টে ৫০ বিলিয়ন ডলার স্থানান্তরিত হয়েছে, যা টাকার অঙ্কেবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল: পশ্চিমবঙ্গের নারী খেলোয়াড়ের আত্মহত্যা

ভারতের জাতীয় পর্যায়ের কারাতে নারী খেলোয়াড় পামেলা অধিকারী আত্মহত্যা করেছেন। রোববার রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার বালিতে তার বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খবর আনন্দবাজার। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছে তার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পামেলার বোন প্রিয়াংকা অধিকারীর অভিযোগ, বছর দুয়েক ধরে সানি নামে এক যুবকের সঙ্গে আমার বোনের সম্পর্ক ছিল। এর মধ্যেই সানি অন্য একটি মেয়েকে বিয়ে করে। সানি আমার বোনের থেকে কৌশলেবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লাহ অল্পের জন্য প্রাণে বাঁচলেন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বিধানসভা থেকে কাটোয়ায় নিজের বাড়ি ফেরার পথে সোমবার বিকালে মেমারি-কাটোয়া রোডে দুর্ঘটনার শিকার হন তিনি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাতগেছিয়ার কাছে মন্ত্রী গাড়ির সামনের ডানদিকের চাকা পাংচার হয়ে যায়। এরপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। পিকআপ ভ্যানটি উল্টোদিক থেকে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জানা গেছে, মন্ত্রীর গাড়ির গতি অল্প থাকায় প্রাণে বেঁচে গেলেও হাতে চোটবিস্তারিত পড়ুন