জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পড়ুন আরো খবর..
কেশবপুরে ৬’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর পৌরসভার উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্ধ হতে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ চায়ের দোকানী, লন্ডী ব্যাবসায়ী, ফুটপালীশ ৬শত শ্রমিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী চাউল-ডাউল বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে পৌর মেয়র রফিকুল ইসলামের পক্ষে পৌরসভার ৪নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী চাউল-ডাউল বিতরণ উদ্বোধন করেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু। এসময় পৌর কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামন রোধেবিস্তারিত পড়ুন
পয়লা জুলাই যবিপ্রবি ল্যাবে করোনা শনাক্তের হার ১৭.২৭ শতাংশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১ জুলাই ২০২১ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ২৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা পজিটিভ এবং ২৩০ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলারগুলোর সিভিল সার্জনবিস্তারিত পড়ুন
মহামারি ছড়িয়ে পড়লে যা করতে বলেছেন বিশ্বনবি

বর্তমান সময়ে প্রাণঘাতী মহামারির নাম করোনাভাইরাস। সম্প্রতি করোনা মহামারির সংক্রমণ ব্যাপকহারে বেড়ে চলেছে। হাদিসের ছোট্ট একটি নির্দেশনা মেনে চলায় রয়েছে মরণব্যাধি করোনা থেকে মুক্ত থাকার সবচেয়ে নিরাপদ ও উত্তম উপায়। মহামারি ছড়িয়ে পড়লে করণীয় কী?- তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। চিকিৎসা বিজ্ঞানের নির্দেশনাও এ হাদিসের করণীয়ের সঙ্গে মিলে যায়। মহামারিতে করণীয় সম্পর্কে কী বলেছেন বিশ্বনবি? মহামারি করোনার দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাবের এই সময়ে হাদিসের পুরোপুরি অনুসরণ ও অনুকরণেইবিস্তারিত পড়ুন
শার্শা-বেনাপোলে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রস্তুত প্রশাসন

যশোরের শার্শা ও বেনাপোল কঠোর ভাবে সর্বাত্বক লকডাউন পালিত হচ্ছে। রাস্তায় দু একজন পথচারী ছাড়া কাউকে আসতে দেয়া হচ্ছে না। নতুন করে ৭দিনের কড়াকড়ি লকডাউনের প্রথম দিন পুলিশের পাশাপাশি সেনা বাহিনী ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। বন্ধ রয়েছে দোকান-পাট ও শপিংমল। চলছে না কোন ভ্যান, রিকসা, ইজিবাইক বা অন্য কোন মোটর যান। তবে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে বন্দরে আমদানী-রফতানী বাণিজ্য সচলসহ লোড-আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে। কাঁচা বাজার ও নিত্যবিস্তারিত পড়ুন
ভাইরাস ছড়িয়ে পড়ায় খুলনা মেডিকেলের পিসিআর ল্যাব ৩ দিন বন্ধ

খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব ‘দূষিত’ হওয়ায় বন্ধ রয়েছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৩ দিনের জন্য বন্ধ থাকছে এই ল্যাব। চালু হওয়ার ১৫ মাসের মাথায় প্রথমবারের মতো বন্ধ হলো ল্যাবটি। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে থাকা রোগীদের মধ্যে যাদের নমুনা পরীক্ষার প্রয়োজন হবে, তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে। বুধবার (৩০ জুন) নমুনা পরীক্ষা করতে গিয়ে বিষয়টিবিস্তারিত পড়ুন
ফুটপাতের পাশে নবজাতকের লাশ

রাজধানীর ইডেন মহিলা কলেজের গেটের পাশের ফুটপাত থেকে তোয়ালে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজ জানান, পলাশীর মোড় থেকে আজিমপুরের দিকে যেতে ইডেন মহিলা কলেজের কলেজের গেটের পাশের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি একটি মেয়ে শিশুর। রাতেই হয়তো জন্মগ্রহণ করেছিল। লাশটি তোয়ালে মোড়ানো ছিল। তিনিও আরও জানান, ফুটপাতে একটি শিশু পড়ে থাকতেবিস্তারিত পড়ুন
তালায় সরকারী খাল প্রভাবশালীদের দখলে, জলবদ্ধতা সৃষ্টিতে মানবেতর জীবন-যাপন

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ও জালালপুর ইউনিয়নের প্রতিটি সরকারি খাল বর্তমানে প্রভাবশালীদের দখলে নিয়ে নেট-পাটা দিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গছে। আর এতে ওই এলাকায় বসবাসকারী লোকজন বর্ষার পানিতে নিমজ্জিত হয়ে সঠিক সময়ে জমিতে চাষাবাদ করতে পারছে না। তেমনি তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যান করছে তারা। বিষয়টি দেখার যেন কেউ নেই। সরোজমিন গিয়ে দেখা যায়, ওইসব খালে ১০০ হাত অন্তর নেট পাটা দিয়ে রাখা হয়েছে। আর ওই নেট পাটা দেওয়ারবিস্তারিত পড়ুন
খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে খুলনা বিভাগে গত মঙ্গলবার (২৯ জুন) সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হলো। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে করোনারবিস্তারিত পড়ুন
যান্ত্রিক ত্রুটির কারণে অক্সিজেনের প্রেসার কমে ৪ রোগী মারা গেছে : ডা. কুদরত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটের কারনে ৭ রোগীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকবেন ডা. কাজী আরিফ আহমেদ। এছাড়া দু’জন সদস্য হলেন ডা. সাইফুল্লাহ ও ডা. মারুফ। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতারের তত্বাবধায়ক ডা: কুদরত ই খোদা বৃহস্পতিবার সকালে ৪ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি জানান, অক্সিজেন সংকট ছিল না। কিন্তু প্রেসার কমে যায়।বিস্তারিত পড়ুন
করোনা: যশোরে মাঠে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি ।। লকডাউন লকডাউনের মতোই

যশোরে এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি। যশোরের আট উপজেলায় ৮ প্লাটুন সেনাবাহিনী ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকছে। এছাড়া জেলা প্রশাসনের ১০টি ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে পুলিশের পাশাপাশি বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও অবস্থান করতে দেখা গেছে। অন্য যেকোনো সময়ের চেয়ে এদিন বেশিরভাগ এলাকা জনশূন্য পরিলিক্ষত হয়েছে। এখন পর্যন্ত লকডাউন লকডাউনের মতোই দৃশ্যমান। এর আগেবিস্তারিত পড়ুন

