বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

স্বাধীনতার ৫০বছরেরও শহীদ স্বীকৃতি পায়নি দেবহাটার কুলিয়ার শহিদ মেম্বর

স্বাধীনতার ৫০ বছর পার হলেও শহীদ স্বীকৃতি পায়নি কুলিয়ার শহিদ মেম্বর। এমনকি তার হত্যাকান্ডের কোনো বিচারও হয়নি আজও। এনিয়ে তার পরিবারের সদস্যরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। কেন কী কারনে কিভাবে কারা তাকে হত্যা করলো এসব বিষয়ে কথা বলেন শহিদ মেম্বরের বড় মেয়ে মাছুরা খাতুন। তিনি বলেন, আমার বয়স তখন আট বছর। সে দিন ছিল বাংলা ১৭ আষাঢ় ১৩৭৬, ২ জুলাই ১৯৭১ শুক্রবার। আমার ছোট চাচা আমির হোসেনকে সাথে নিয়ে আব্বাবিস্তারিত পড়ুন

‘অজুহাত’ সবারই আছে

পুলিশ প্রাইভেটকারটি থামাতেই দেখা গেল ভেতরে গাদাগাদি করে ছয়জন বসে আছেন। লকডাউনে কেন বের হয়েছেন- পুলিশ কর্মকর্তা জানতে চাইলে, ভেতরে বসা বয়স্ক ব্যক্তিটি একটি চিকিৎসাপত্রের ফাইল এগিয়ে দিলেন। পুলিশ কর্মকর্তা দেখলেন, রোগীকে গত ২৫ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছাড়পত্র দেখা হয়েছে। ‘রিলিজ তো ২৫ জুন হয়েছে। আজ কোথায় গিয়েছেন’- পুলিশ কর্মকর্তা জানতে চাইলে ওই ব্যক্তি সামনের সিটে বসা এক মধ্যবয়স্ক ব্যক্তিতে দেখিয়ে বলেন, ওর চিকিৎসা হচ্ছে। সমস্যা হওয়ায়বিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষায় করোনার তান্ডব

২০১৯ সালের ১৯ ডিসেম্বর শুরু হওয়া কোভিড-১৯ এর আগে পৃথিবী আরও অনেক মহামারীর শিকার হয়েছে। কিন্তু সেসব মহামারীর প্রকোপ ছিল কোনো দেশ বা অঞ্চলে। প্লেগ, দ্য ব্লাক ডেথ, কলেরা, এশিয়ান ফ্লু, গুটি বসন্ত, এইচআইভি, সার্স, ইবোলা, স্প্যানিশ ফ্লু এরকম অসংখ্য রোগে পৃথিবী আক্রান্ত হয়েছে। কিন্তু সেগুলো পুরো পৃথিবীকে দখল করতে পারেনি। এসব মহামারীর ধ্বংসযজ্ঞ চলেছে একটি নির্দিষ্ট অঞ্চলে বা দেশে। ফলে ওই সমস্ত দেশ বা অঞ্চল শিক্ষা, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে ধ্বংসে পরিণতবিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীর বক্তব্যে বিএনপির প্রতিবাদ: খালেদা অপরাধই করেননি

‘খালেদা জিয়াকে ক্ষমা চেয়ে বিদেশ যেতে হবে’ আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, যিনি (খালেদা জিয়া) কোনও অপরাধই করেন নাই তার ক্ষমা চাওয়ারও প্রশ্নই আসে না। তিনি বলেন, ‘আইনমন্ত্রী বলেছেন- দোষ স্বীকার করে ক্ষমা না চাইলে বিদেশে যাওয়ার সুযোগ দেখছেন না তিনি। কিন্তু গত ৫ মেবিস্তারিত পড়ুন

নামাজের সালাম ফেরানোর পর ইসতেগফার পড়ার বিশেষ ফজিলত

নামাজের সালাম ফেরানোর পরপরই মুসল্লিরা ইসতেগফার পড়ে থাকেন। সবার মুখে মুখে এভাবে ইসতেগফার পড়ার ফজিলত বা বৈশিষ্ট্য কী? নামাজের পর ইসতেগফারই বা কেন পড়বেন? প্রথম কথা হলো- এটি সুন্নাত। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম একটি আমল। হাদিসে এসেছে- ‘রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন, তখন সর্ব প্রথম যে শব্দ তাঁর পবিত্র জবান থেকে বের হতো; তাহলো- আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।‘ কুরআন-সুন্নাহর বর্ণনা মতে, গোনাহ বা অন্যায় হলেইবিস্তারিত পড়ুন

যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের ২১-২২ বর্ষের নতুন কমিটি গঠন

রোটার‌্যাক্ট ক্লাব অব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ রোটা বর্ষের সভাপতি হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামীম হাসান ও সচিব হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সম্রাট শাহ দূজয় দায়িত্ব গ্রহণ করেছেন।দায়িত্ব গ্রহণ করেছেন। আজ ১লা জুলাই থেকে রোটারি ইন্টারন্যাশনালের নিয়ম অনুযায়ী তারা ক্লাবটির দায়িত্ব গ্রহণ এবং কার্যক্রম শুরু করেছেন। ক্লাবটির রোটারী বর্ষ ২০২১-২২ এর বোর্ড মেম্বারদের অন্যান্য অফিশিয়ালরা হলেন – সহ-সভাপতি হুমাইরা নাজনীন,বিস্তারিত পড়ুন

করোনায় খুলনার দুই হাসপাতালে মৃত্যু আরও ৯ জনের

খুলনার দুই হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে আটজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট ফোকাল পার্সনরা। করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন। এরমধ্যে রেড জোনে ১০৫ জন, ইয়েলো জোনেবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে ইউনিয়নের গড় কুমারপুর বাজার, গড়-পদ্মপুকুর মাদরাসার ব্রীজ সংলগ্ন, গড় কুমারপুর ত্রিমোহনী মোড় জাহাঙ্গীরের দোকান সংলগ্ন ও পদ্মপুকুর সুইচ গেট সহ গুরুত্বপূর্ন স্থানে এই মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, আবু রায়হান, মোঃ সিরাজুল, নাহিদ , মফিজুল, আ. সবুর ,আল-আমিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন বিপর্যয়ে ৭ রোগীর মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে যথেষ্ট প্রেসার না থাকায় সাত রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ বিপর্যয় ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দু’তিন ঘণ্টা সমস্যা ছিল। এর মধ্যে আইসিইউতে থাকা একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। অক্সিজেন সংকটে মারা যাওয়া রোগীরা হলেন– করোনা পজিটিভ রোগী কালিগঞ্জের ভাড়াশিমলা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আকরাম হোসেন খান (৬৩), শহরের ইটাগাছা এলাকার মফিজুল ইসলামের স্ত্রী খাইরুন নেছা (৪০),বিস্তারিত পড়ুন

বিবিসি বাংলার প্রতিবেদন

করোনা : শরীরে অক্সিজেন কমে গেলে যেসব কাজ করবেন

করোনাভাইরাস (কোভিড-১৯) মানুষের শরীরে যেসব ক্ষতি করে তার একটি হচ্ছে অনেকেরই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। একজন সুস্থ ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা থাকা উচিত ৯০ থেকে ১০০ শতাংশ। অক্সিজেনের মাত্রা খুব সহজে পরিমাপ করার জন্য এখন বহু মানুষের ঘরেই রয়েছে অক্সিমিটার। কোভিডে আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন নিয়মিত অক্সিমিটার দিয়ে অক্সিজেন পরিমাপ করার পরামর্শ দেন চিকিৎসকেরা। অক্সিজেন ৯০ এর নিচে নেমে গেলেই সমস্যা শুরু হয়। মাত্রা বেশি কমে গেলে রোগীকে ন্যাজাল ক্যানোলা দিয়েবিস্তারিত পড়ুন