শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২২

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করলো ইসরাইলি সেনারা

আল জাজিরার একজন নারী সাংবাদিককে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। নিহত সাংবাদিকের নাম শিরিন আবু আকলেহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা এ খবর জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার সাংবাদিকরা জানান, বুধবার পশ্চিমতীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের অভিযানের সময় দায়িত্ব পালনকালে শিরিন আবু আকলেহের ওপর গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল জাজিরার নিদা ইব্রাহিম জানান,বিস্তারিত পড়ুন

শক্তিক্ষয় হয়ে বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ‌‘অশনি’

শক্তি হারাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি। তীব্রতা হারিয়ে ভারি বৃষ্টিপাতের পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও শক্তিক্ষয় হয়ে বৃহস্পতিবার সকালে নিম্নচাপে পরিণত হতে পারে অশনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশসহ ভারতেরের উপকূলীয় এলাকাগুলোতে। নদীতে জোয়ারের পানি বেড়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দমকা বা ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে হচ্ছে ভারি বৃষ্টিও। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, এ মুহূর্তে অশনি অন্ধ্রপ্রদেশের মাছিলিপতনম থেকে ৬০বিস্তারিত পড়ুন

‘ক্যাসিনো সম্রাটের’ সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায়ও জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী মাহবুবুল আলম দুলাল গণমাধ্যমকে জানান, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় ইতোমধ্যে জামিন পেয়েছেন তিনি। কারাগারে ছিলেন দুদকের মামলায়। সম্রাটের বিরুদ্ধে সব মামলায় জামিন হওয়ায় তারবিস্তারিত পড়ুন

ইজরায়েলের অভিযান চলাকালীন ওয়েস্ট ব্যাঙ্কে গুলিবিদ্ধ হয়ে মহিলা সাংবাদিকের মৃত্যু

ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের সামরিক অভিযান চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আলেখের। খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল এক সাংবাদিকের। এ বার স্থান প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক। সূত্রের খবর, আল-জাজিরার প্যালেস্টিনীয় সাংবাদিক শিরিন আবু আলেখ ওয়েস্ট ব্যাঙ্কে খবর সংগ্রহ করছিলেন। সেই সময় ইজরায়েলের সামরিক অভিযানে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সাংবাদিক। ওয়েস্ট ব্যাঙ্কের জেনিনে খবর সংগ্রহের কাজ করছিলেন আল-জাজিরার আরবি সংবাদ চ্যানেলেরবিস্তারিত পড়ুন

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বাগুড়ী বেলতলা আম বাজারের শুভ উদ্বোধন

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শার বাগুড়ী বেলতলা আম বাজারের শুভ ঊদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাগুড়ী বেলতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে কায়বা ইউনিয়ন চেয়ারম্যান ও আম বাজার পরিচালনা কমিটির সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে বাজার উদ্বোধন করেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ কুমার ,উপজেলা মহিলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবাগত ইউএনও রুলী বিশ্বাস’কে শুভেচ্ছা

কলারোয়া উপজেলার নবাগত ইউএনও রুলী বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা দিল কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান। মঙ্গলবার ১০ মে সকালে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা ইঞ্জিনিয়ার নাজিমুল হক, ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), অধ্যাপক এম এ কালাম, শেখ সোহেল রানা, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে , ডালিম হোসেন, মাহাফুজুর রহমান নিশান, বেনজির হোসেন হেলাল, মোয়াজ্জেম হোসেন, রবিউল হাসানবিস্তারিত পড়ুন

দাম কমলো স্বর্ণের

স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমলো আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ফলে, বাংলাদেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরির দাম কমে দাঁড়াবে ৭৬ হাজার ৫১৬ টাকায়, যা এতদিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা। মঙ্গলবার (১০ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে ক্ষেত থেকে ভেজা ধান তুলতে ব্যস্ত কৃষকেরা

যশোরের মণিরামপুরে বোরো সংগ্রহের শেষ মুহূর্তে এসে ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সোমবারের (৯ মে ২০২২) কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে উপজেলার হাজার হাজার হেক্টর জমিতে কেটে ও স্তূপ করে রাখা শুকনো ধান ভিজে গেছে। বেশির ভাগ জমিতে পানিতে ভাসছে পাকা ধান। মঙ্গলবার (১০ মে ২০২২) সকাল থেকে রোদ পেয়ে সেই ভেজা ধান শুকনো জায়গায় তুলতে কৃষকদের মধ্যে ব্যস্ততা দেখা দিয়েছে। কেউ কেউ ক্ষেত থেকে ভেজা ধান আঁটি বেঁধে বাঁকেবিস্তারিত পড়ুন

রাজু সভাপতি, স্বপন সহ-সভাপতি, মাকসুদ সম্পাদক

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের একক প্যানেল

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে কাজী নওশাদ দেলওয়ার রাজু সভাপতি, শেখ এজাজ আহমেদ স্বপন সহ-সভাপতি, এ এস এম মাকসুদ খান সাধারণ সম্পাদক করে একটি প্যানেল জমা পড়েছে। জমাকৃত নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্য কর্মকর্তারা হলেন, যুগ্ম সাধারন সম্পাদক এস এম আমীর হামজা, সাংগঠনিক বন্দর ও এীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আবু মুসা, সদস্য আশরাফুজ্জামান আশু ও শাহানুর ইসলাম শাহীন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দূর্যোগ কমিটির জরুরি সভা

ঘূর্নিঝড় ‘অশনি’ মোকাবেলায় কলারোয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা অডিটরিয়ামে নবাগত ইউএনও রুলী বিশ্বাস’র সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই জরুরি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, উপজেলা ইন্জিনিয়ার নাজিমুল হক, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া থানার ওসি তদন্তবিস্তারিত পড়ুন