বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজু সভাপতি, স্বপন সহ-সভাপতি, মাকসুদ সম্পাদক

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের একক প্যানেল

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে কাজী নওশাদ দেলওয়ার রাজু সভাপতি, শেখ এজাজ আহমেদ স্বপন সহ-সভাপতি, এ এস এম মাকসুদ খান সাধারণ সম্পাদক করে একটি প্যানেল জমা পড়েছে। জমাকৃত নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্য কর্মকর্তারা হলেন, যুগ্ম সাধারন সম্পাদক এস এম আমীর হামজা, সাংগঠনিক বন্দর ও এীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আবু মুসা, সদস্য আশরাফুজ্জামান আশু ও শাহানুর ইসলাম শাহীন।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার আশরাফুর রহমান ও সদস্য সচিব জালাল উদ্দীন আকবর ও সদস্য এস এম আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে সোমবার ৯টি পদের বিপরিতে ১৮ টি মনোনয়ন বিক্রি করে তারা। মঙ্গলবার মনোনয়ন দাখিলের দিন ৯টি মনোনয়ন জমা পড়ে। এই নয়টি পদের জমাকৃত তালিকা প্রকাশ করে তারা।

কারও মনোনয়ন বাতিল না হলে প্রতিদ্ব›িদ্বতা না থাকায় নির্বাচন হওয়ার সুযোগ থাকছেনা। তবে মনোনয়ন কেনার দিন অপর একটি পক্ষ মনোনয়ন কিনতে বাধার সম্মুখিন হন বলে অভিযোগ ওঠে।

নির্বাচন পরিচালনা কমিটির তফশীল অনুযায়ি ১৫ মে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা এবং ২৬ মে ভোট গ্রহনের তারিখ ছিল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ