বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইজরায়েলের অভিযান চলাকালীন ওয়েস্ট ব্যাঙ্কে গুলিবিদ্ধ হয়ে মহিলা সাংবাদিকের মৃত্যু

ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের সামরিক অভিযান চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আলেখের।

খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল এক সাংবাদিকের। এ বার স্থান প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক। সূত্রের খবর, আল-জাজিরার প্যালেস্টিনীয় সাংবাদিক শিরিন আবু আলেখ ওয়েস্ট ব্যাঙ্কে খবর সংগ্রহ করছিলেন। সেই সময় ইজরায়েলের সামরিক অভিযানে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সাংবাদিক।

ওয়েস্ট ব্যাঙ্কের জেনিনে খবর সংগ্রহের কাজ করছিলেন আল-জাজিরার আরবি সংবাদ চ্যানেলের সাংবাদিক শিরিন। সেই সময় সামরিক অভিযান চালাচ্ছিল ইজরায়েল। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। খবর সংগ্রহের কাজ করার সময়ই আচমকা গুলিবিদ্ধ হন শিরিন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। জেরুজালেমের ‘আল-কুদ’ নামে অপর একটি সংবাদপত্রের এক সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি এখন ভাল আছেন।

প্যালেস্টিনীয় স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, ইজরায়েলের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে শিরিনের। তবে ইজরায়েলের সামরিক বিভাগ এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। সূত্রের খবর, ইজরায়েলের অভ্যন্তরে একাধিক হামলার ঘটনার পর ওয়েস্ট ব্যাঙ্কে লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইজরায়েলের সেনা। জেনিন শহর থেকেই ইজরায়েলে হামলার ছক কষা হয়েছিল বলে মনে করছে তেল আভিভ। সেই কারণেই এই শহরে তীব্র আক্রমণ চালাচ্ছে তারা। বুধবার সেই হামলারই বলি হলেন সাংবাদিক শিরিন।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী