মে, ২০২২
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাগরে যমজ ঘূর্ণিঝড়, বাতাস নিয়ে টানাটানি

দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে ভারত মহাসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটিও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। আর নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ‘অশনি’র গতি পাল্টে নিতে পারে ভয়ংকর রূপ। ভারতের আবহাওয়াবিদরা বলছেন, টুইন সাইক্লোন বা যমজ ঘূর্ণিঝড় অস্বাভাবিক কিছু নয়। তবে কোনটি বেশি শক্তিশালী হয়ে উঠবে বা কোনটির প্রভাব কেমন হবে, সেটাই এখন পর্যবেক্ষণ করতে হবে। ভারতের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়েবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড়ের কোন সংকেতের কী অর্থ

বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ আজও শক্তিশালী অবস্থানে থাকবে। ঘূর্ণিঝড়টি দ্রুত শক্তি অর্জন করছে। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের ৪ সমুদ্রবন্দরে আগের মতো ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সাধারণত ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র থেকে সতর্কতা হিসেবে ১-১১ পর্যন্ত সংকেত জারি করা হয়। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ১ নম্বর হচ্ছে দূরবর্তী সতর্কবিস্তারিত পড়ুন
ভোজ্যতেলের দাম বাড়াতে সংকট কারসাজি মিলার-ব্যবসায়ীদের : বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের দাম বাড়ায় মিলার ও খুচরা ব্যবসায়ীদের দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বড় মিল মালিকরা কথা রাখেননি। বাড়তি লাভের জন্য ঈদের ৫ থেকে ৭ দিন আগেই তেল মজুত করে রেখেছিলেন। সোমবার (৯ মে) ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্যই মিলার থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরাও বাজারে সরবরাহ সংকটে কারসাজি করেছেন। মন্ত্রী আরও বলেন, তাই একজনবিস্তারিত পড়ুন
তাজমহলের ‘রহস্যময় ২২ ঘর’ খুলতে ও মন্দির ছিল কিনা জানতে চায় বিজেপি!

কথিত আছে, মমতাজের সমাধিস্থলে ভালোবাসার নিদর্শন হিসেবে বানানো তাজমহলে বহু ঘর তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তার মধ্যে মূল সমাধিমন্দিরের নিচে থাকা ‘২২টি ঘর’ যুগ যুগ ধরে রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। এবার সেই ঘর খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। পাশাপাশি এই সৌধে কোনো মন্দির ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত দল গঠন করারও আবেদন জানানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করাবিস্তারিত পড়ুন
ঘূর্নিঝড় অশনি’র প্রভাবে উপকূলজুড়ে ভারি বৃষ্টিপাত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। রোবাবার ভোররাত থেকেই টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল নয়টায় জেলায় ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতই সাথে বাতাসের চাপ কিছুটা বেড়েছে। ঘূর্নিঝড় ‘অশনি’ রবিবার দুপুর ১২টা পর্যন্ত পায়ারা সুমুদ্র বন্দর থেকে ৯৩৫ কিলোমিটারবিস্তারিত পড়ুন
‘সাত রাজার ধন’ পাওয়ার লোভে ৭৫ হাজার টাকা খোয়া গেল

ময়মনসিংহের ফুলপুরে কথিত জীনের বাদশার প্রতারণার শিকার হয়ে সাত রাজার ধন পাওয়ার লোভে ঋণ করে ৭৫ হাজার টাকা খোয়ালো রূপালী খাতুন (২১) নামে এক দিনমজুরের বউ। পরে কথিত সেই জীনের বাদশার বিরুদ্ধে জিডি করা হয়েছে। উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের দিনমজুর রতন মিয়ার স্ত্রী রূপালী খাতুন রবিবার (৮ মে) বিকালে ওই জিডি করেন। রূপালী জানান, গত ২৪ এপ্রিল আনুমানিক রাত ১২টার দিকে তার মোবাইল নাম্বারে একটা কল আসে। ওপাশ থেকে বলে,বিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় অশনি: বাংলাদেশের শঙ্কা কাটছে

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অশনি আজও শক্তিশালী অবস্থানে থাকবে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আস্তে আস্তে এটি দুর্বল হয়ে ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে। তাতে অশনি নিয়ে বাংলাদেশের শঙ্কা কাটছে। সোমবার (৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। সর্বশেষ তথ্যানুযায়ী যেভাবে ছিল এখনও সেভাবেই আছে ঘূর্ণিঝড় অশনি। যেভাবে আছে, সেখান থেকে আজ তেমন পরিবর্তন হয়ত হবে না। বরং এটি আস্তে আস্তে দুর্বল হতে পারে।বিস্তারিত পড়ুন
পাম অয়েল নিয়ে চট্টগ্রামে পৌঁছালো চার জাহাজ

চট্টগ্রাম বন্দরে ৪৭ হাজার মেট্রিকটন পাম অয়েল নিয়ে চারটি জাহাজ পৌঁছেছে। (৬ই মে) শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করে বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজগুলো বহির্নোঙর থেকে জেটিতে আসার পর খালাস প্রক্রিয়া শুরু হবে। তবে গত বৃহস্পতিবার (৫ মে) আসা ওরিয়েন্ট চ্যালেঞ্জ থেকে খালাস শেষ হয়েছে। ৪৭ হাজার মেট্রিকটন পাম অয়েলের মধ্যে ২১ হাজার মেট্রিকটন নিয়ে এসেছে ওরিয়েন্ট চ্যালেঞ্জ, সাত হাজার মেট্রিকটন নিয়ে এন এস স্টিলা, সাত হাজার ৭৯৯ মেট্রিকটন নিয়ে এসেছেবিস্তারিত পড়ুন
মানুষের জীবনমান উন্নত হয়েছে : প্রধানমন্ত্রী

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ মে) গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ডেল্টা প্ল্যান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আঞ্চলিক সহযোগিতা বাড়াতে, বিশেষ করে কানেকটিভিটি, বাণিজ্য সুবিধা ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রায় দুই বছর পর দেশেরবিস্তারিত পড়ুন
সাড়ে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেইথ আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

বিজিবি’র অভিযানে সাড়ে ৫ কোটি মূল্যমানের ক্রিস্টাল মেইথ আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন সোমবার (৯ মে) ওমরখাল এলাকা থেকে পাঁচ কোটি ষাট লাখ টাকা মূল্যমানের এক দশমিক শূন্য ছয় কেজি ক্রিস্টাল মেইথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করে। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, সোমবার (০৯ মে) গভীর রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নবিস্তারিত পড়ুন

