সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাড়ে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেইথ আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

বিজিবি’র অভিযানে সাড়ে ৫ কোটি মূল্যমানের ক্রিস্টাল মেইথ আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন সোমবার (৯ মে) ওমরখাল এলাকা থেকে পাঁচ কোটি ষাট লাখ টাকা মূল্যমানের এক দশমিক শূন্য ছয় কেজি ক্রিস্টাল মেইথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করে।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সোমবার (০৯ মে) গভীর রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত অভিযানে ৫,৬০,০০,০০০/- (পাঁচ কোটি ষাট লক্ষ) টাকা মূল্যমানের ১.০৬০ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ থেকে আনুমানিক ৪০০ গজ উত্তর-পূর্ব দিকে ওমরখাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি বিশেষ টহল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ কেওড়া বাগান ও নাফ নদীতে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ০০১৫ ঘটিকায় বিজিবি টহলদল ০১ জন চোরাকারবারীকে মায়ানমার থেকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। উক্ত চোরাকারবারী শূন্য রেখা অতিক্রম করে নদীর তীরবর্তী আসলে তাৎক্ষণিকভাবে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে নদীর তীরে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে বিজিবি টহলদল চোরাকারবারীর শরীর তল্লাশী করে তার কোমরে গামছা দিয়ে বাঁধা অবস্থায় ৫,৬০,০০,০০০/- (পাঁচ কোটি ষাট লক্ষ) টাকা মূল্যমানের ১.০৬০ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদক পাচারকারী হলো- মোঃ সাকের আলী (২২), পিতা-মৃত কালু মিয়া।

উল্লেখ্য, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেটসহ অবৈধভাবে মাদক বহন ও পাচার এর দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু