সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তাজমহলের ‘রহস্যময় ২২ ঘর’ খুলতে ও মন্দির ছিল কিনা জানতে চায় বিজেপি!

কথিত আছে, মমতাজের সমাধিস্থলে ভালোবাসার নিদর্শন হিসেবে বানানো তাজমহলে বহু ঘর তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তার মধ্যে মূল সমাধিমন্দিরের নিচে থাকা ‘২২টি ঘর’ যুগ যুগ ধরে রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। এবার সেই ঘর খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। পাশাপাশি এই সৌধে কোনো মন্দির ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত দল গঠন করারও আবেদন জানানো হয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে, যাতে তাজমহলের ‘ইতিহাস’ সম্পর্কে একটি সত্য-অনুসন্ধানী তদন্ত এবং ‘সত্য যাই হোক না কেন’ তা দেখার জন্য এর (তাজমহল) ‘২২টি বন্ধ কক্ষের’ দরজা খোলার দাবি জানানো হয়েছে। খবর এনডিটিভির।

বিজেপির অযোধ্যা ইউনিটের মিডিয়া ইনচার্জ রজনীশ সিং হাইকোর্টের লখনৌ বেঞ্চের রেজিস্ট্রিতে শনিবার (৭ মে) রিট পিটিশনটি দায়ের করেন। এটি রেজিস্ট্রিতে পাস হওয়ার পর শুনানির জন্য পাঠানো হবে।

রোববার (৮ মে) রজনীশ সিং ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, পিটিশনে আমি স্মৃতিস্তম্ভের বন্ধ ২২টি কক্ষের দরজা খুলে দেওয়ার দাবি জানিয়েছি, সেখানে যা-ই থাকুক না কেন। আইনজীবী রাম প্রকাশ শুক্লা এবং রুদ্র বিক্রম সিংয়ের মাধ্যমে পিটিশনটি দায়ের করা হয়েছে।

এর আগেও ভারতের বেশ কিছু ডানপন্থি দল তাজমহলকে ‘ভগবান শিবের মন্দির’ বলে দাবি করেছে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা