শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২২

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

নড়াইলে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে মঙ্গলবার অপরাহ্ণে নড়াইল ডিবি পুলিশের এস আই মোঃ ফাহাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ লোহাগড়া থানাধীন লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল কেনাবেচার সময় মোঃ রওশন সেখ সোহেল (২৪), পিতা-মাহতাব শেখ, গ্রাম- বিলবাউলী, থানা- লোহাগড়া, জেলা- নড়াইলকে মোটরসাইকেলসহ গ্রেফতার করেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামিকে লোহাগড়া থানা হাজতে প্রেরণ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

‘বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম’

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম; যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি। সেইসঙ্গে দেশে লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি, যা মোট জনসংখ্যার ৭৫ শতাংশ’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৪ মে) দুপুরে মা‌নিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়ায় শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন,বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কাকে ওষুধ সামগ্রী সহায়তা দিচ্ছে বাংলাদেশ

চরম অর্থনৈতিক মন্দায় পড়া শ্রীলঙ্কাকে ওষুধ সামগ্রী সহায়তা দিচ্ছে বাংলাদেশ। বর্তমানে খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সঙ্কট মোকাবিলা করছে দেশটি। বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই ওষুধ সামগ্রী হস্তান্তর করা হবে। সূত্র জানায়, অর্থনৈতিক মন্দার কারণে শ্রীলঙ্কায় খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সঙ্কট রয়েছে। ফার্মেসিগুলোতে অনেক ঘুরেও মিলছে না ওষুধের দেখা। মন্দার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দেশটির স্বাস্থ্যখাত। প্রয়োজনীয় অনেক ওষুধ ফুরিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কারবিস্তারিত পড়ুন

স্বজনদের কবর জিয়ারত করলেন বঙ্গবন্ধুর দুই কন্যা

১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বুধবার (৪ মে) সকালে তারা রাজধানীর বনানী কবরস্থানে যান এবং সেখানে তারা পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানোনো হয়। প্রেস উইং সূত্রে জানা গেছে, কবর জিয়ারত ও প্রয়াত স্বজনদের জন্য দোয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানা তাদেরবিস্তারিত পড়ুন

রাশিয়ার তেল আমদানি বন্ধের প্রস্তাব দিলো ইইউ

ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফার নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেশটি থেকে আগামী ছয় মাসের মধ্যে অপরিশোধিত তেল এবং ২০২২ সাল শেষ নাগাদ পরিশোধিত তেল আমদানি বন্ধের প্রস্তাব দিয়েছে তিনি। প্রস্তাবটি পাস হলে এটি হবে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটের জন্য হবে একটি চরম মুহূর্ত। কারণ ইউরোপের বেশিরভাগ দেশই রুশবিস্তারিত পড়ুন

সরকার দলীয় ক্ষমতাসীনরা দেশের প্রথম শ্রেণির নাগরিক: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দলীয় ক্ষমতাসীনরা দেশের প্রথম শ্রেণির নাগরিক। তাদের জন্য দেশের কোনো আইন-আদালত প্রযোজ্য নয়। আর বাকি সবাই দ্বিতীয় শ্রেণির নাগরিক। আওয়ামী লীগের কৃপায় দ্বিতীয় শ্রেণির নাগরিকরা প্রজা হিসেবে দেশে বসবাস করছেন। বুধবার (৪ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, এক ভয়াবহ শ্বাসরুদ্ধকর সংকটে উপনীত হয়েছেন গোটা দেশের জনগণ। নিশিরাতের মাফিয়াবিস্তারিত পড়ুন

পুলিশ সদস্যদের প্রতি সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান আইজিপির

দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। ঈদের দিন সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডস্থ পুলিশ ভবনে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে তদূর্ধ্ব পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আইজিপি বলেন, আমরা সবাই যদি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারতামবিস্তারিত পড়ুন

বিএনপির কোনো আস্থা নেই জনগণের ওপর : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। বিএনপিনেত্রী খালেদা জিয়ার হাত থেকে দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করেছে। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে আজ বুধবার বেলা ১১টায় পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মাহবুবউল আলম বলেন, তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২০০৪ সালের ২১ আগস্ট সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বিরোধী দলীয়বিস্তারিত পড়ুন

ঈদের ছুটি শেষে কাল অফিস খুলছে

পবিত্র ঈদুল ফিতরে ছয়দিনের ছুটি শেষে কাল বৃহস্পতিবার সরকারি অফিস খুলছে। শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ বুধবার। মঙ্গলবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে)বিস্তারিত পড়ুন

মণিরামপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

করোনা সংকটের দু’বছর পরে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারাদেশের ন্যায় যশোরের মণিরামপুরে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মঙ্গলবার (০৩ মে-২০২২) সকাল ৮টা থেকে শুরু হয়ে ৯টার মধ্যে মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে ও ১টি পৌরসভার বিভিন্ন ঈদগাঁহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিসহ ছোট-বড় সকল বয়সের পুরুষ মানুষ। ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মানুষ নিজের আত্মীয় স্বজন, দেশবাসী ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন মানুষেরাবিস্তারিত পড়ুন