মে, ২০২২
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মণিরামপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যশোরের মণিরামপুরে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এজাহার সরদার (৭৫) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা স্বজনদের। মঙ্গলবার (০৩ মে-২০২২) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এড়েন্দা পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে। এদিন বিকেল ৩টায় গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত এজাহার সরদার ওই গ্রামের মৃত জবেদ আলী সরদারের বড় ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যবিস্তারিত পড়ুন
২ বছর পর জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত শুরু হয়। প্রধান ঈদ জামাতের ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমীন। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরবিস্তারিত পড়ুন
ঈদের সকালে বৃষ্টি ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে, দুর্ভোগে মুসল্লিরা

আজ মঙ্গলবার, সারাদেশে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদুল ফিতর’। তবে এদিন সকালে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে নামাজ শেষে বাসায় ফিরতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। সকাল থেকেই মেঘ ছিল আকাশে। ফলে পূর্বপ্রস্তুতি হিসেবে ঘর থেকে ছাতা নিয়ে বের হন অনেক মুসল্লি। তবে যারা ছাতা নিয়ে বের হননি তারা পড়েছেন ভোগান্তিতে। এদিকে, গরমের মাঝে বৃষ্টি হওয়ায় অনেকে আবার স্বস্তিও প্রকাশ করেছেন। বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়াবিস্তারিত পড়ুন
ঈদ উৎসব পালন করুন স্বাস্থ্যবিধি মেনে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশকে করোনামুক্ত রাখতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। আজ ঈদের নামাজ আদায় করার পর বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদের ফিতরের শুভেচ্ছা জানানোর সময় এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের একটা কথা মনে রাখতে হবে, করোনা মহামারি নিয়ন্ত্রণে থাকলেও করোনা ভাইরাস পুরোপুরি শেষ হয়ে যায় নি। বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্র প্রধান তাই চলাফেরা ও জীবনাচারে সাবধানতা অবলম্বনবিস্তারিত পড়ুন
দেশবাসীকে ঈদের অভিনন্দন জানিয়েছেন : জিএম কাদের

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। এসময় তিনি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান। ঈদ উপলক্ষে নেতা-কর্মী, সুধীজন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিশ্ব শান্তি, সংহতি ও সম্বৃদ্ধি কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, মহামারি করোনার কারণে গেল কয়েক বছর আমরা উৎসব মূখর আয়োজনে ঈদ উদযাপন করতে পারিনি। মহান আল্লাহর রহমতে এবার পরিস্থিতি উন্নত হয়েছে আমরা ঈদবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম রসুল (রাসেল) এর আয়োজনে জেলা ভুমিহীন সমিতির ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কামালনগরে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলির সভাপতিত্বে ভুমিহীন দুস্থ পরিবারের মাঝে সিমাই চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম রসুল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান,বিস্তারিত পড়ুন
সেতুর ওপর বসতঘর!

দেখে অবাক হতে পারেন যে কেউ! কিন্তু ঘটনা তাই। চলাচলের জন্য নিমার্ণ করা সেতুতে করা হয়েছে ঘর! আর পথচারী মানুষজন যাচ্ছে সেতুর নীচ দিয়ে হেঁটে। এমন একটি সেতুতে তিন বছর ধরে ঘর তৈরি করে বসবাস করছেন স্থানীয় জলমহালের লোকজন। নেত্রকোণার খালিয়াজুরী হাওরাঞ্চলের চাকুয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের এমন ঘর তৈরি করা হয়েছে। সেতুটি নির্মাণ করা হয়েছিল বছর ছয় আগে। কিন্তু যে উদ্দেশ্যে সেতু নির্মাণ করা হয়েছে তা আর সফল হয়নি। নির্মাণের পরবিস্তারিত পড়ুন
জামাতের সঙ্গে বিএনপির আদর্শিক সম্পর্ক নেই, ২০ দলের অংশীদার ছিল-আছে

হরতাল, অবরোধে ব্যর্থতার অভিজ্ঞতা থেকে বিএনপি এবার ভাবছে আন্দোলনের নয়া কৌশল। চূড়ান্ত হয়নি ঐক্যের বিষয়টি। জামায়াত ইস্যুতে এখনো কৌশলী। এখনো আলোচনার টেবিলে সরকারবিরোধী সমমনা দলগুলো নিয়ে বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন প্রক্রিয়া। হরতাল-অবরোধের মতো কর্মসূচি নিয়ে অতীত অভিজ্ঞতা খারাপ হওয়ায় এবার আন্দোলনের রূপরেখা নিয়ে কোনো মন্তব্য করেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত ইস্যুতেও কৌশলী জবাব তার। সরকারবিরোধী আন্দোলনের তোড়জোড় চলছে বিএনপিতে। বেশকিছু ডান ও বাম ঘরানার রাজনৈতিক দলের সঙ্গে কয়েক মাসবিস্তারিত পড়ুন
জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে : ওবায়দুল কাদের

এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (০২ মে) সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে। জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে। সেতুমন্ত্রী বলেন, ঈদের আগেবিস্তারিত পড়ুন
ইঞ্জিনিয়ার যখন ছিনতাইকারী, টার্গেট রিকশা আরোহী

মোটরসাইকেলে রাজধানী চষে বেড়ান তারা। খুঁজতে থাকেন টার্গেট। মূল টার্গেট সঙ্গে ব্যাগ থাকা রিকশা আরোহী। আচমকা ব্যাগ টান দিয়ে পালিয়ে যান। পুলিশের চোখে মোটরসাইকেল চালক পাইলট আর ব্যাগ টান দেওয়া ব্যক্তি ঈগল। দুই চাকার মোটরসাইকেল বাহনটিই তাদের মূল অস্ত্র। বাইকে চড়ে রাজধানীর অলিগলি চষে বেড়ান তারা। খুঁজতে থাকে টার্গেট। সঙ্গে ব্যাগ থাকা রিকশা আরোহী দেখলেই টান মারেন আচমকা। ছিনতাই এদের মূল পেশা। রোববার (০১ মে) মগবাজার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে চারবিস্তারিত পড়ুন

