মে, ২০২২
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিভিন্ন দেশে দেশে ঈদ উৎসব

করোনাকাল কাটিয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিধিনিষেধ না থাকায় এবার ঈদের জামাতে শামিল হন সর্বস্তরের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও ঈদ আনন্দে মাতোয়ারা হন প্রবাসী বাংলাদেশিরা। করোনার বিধিনিষেধ কাটিয়ে দীর্ঘদিন পর যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায়। প্রায় দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দেশটির বিভিন্ন মসজিদে ঈদের জামাতে শামিল হন সর্বস্তরের মানুষ। দেশটিরবিস্তারিত পড়ুন
সৌদিআরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু জায়গায় ঈদ উদ্যাপিত

সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে সোমবার (০২ মে) দেশের কিছু কিছু জায়গায় উদ্যাপিত হয়েছে ঈদুল ফিতর। রাজধানী পান্থপথে একটি কনভেনশন সেন্টারে, চাঁদপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশালের কয়েকটি স্থানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর মঙ্গলবার (৩ মে) নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় সোমবার (০২ মে) উদ্যাপিত হয়েছে ঈদ। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতেবিস্তারিত পড়ুন
নদীর মাঝে বসানো খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা

পদ্মা সেতু নয় ঈদ যাত্রায় এবার বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙ্গে গেছে। ফেরির যাত্রীরা জানায়, রোববার রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে ফেরি ফরিদপুর। পদ্মা সেতুর নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির। এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকার একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙ্গে যায়। তখন আতঙ্কবিস্তারিত পড়ুন
‘শেষ বাসটি চলে যাওয়ার পরপরই রাশিয়ার হামলা শুরু’

ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল থেকে রোববার অনেক বেসামরিক লোক নিরাপদে বের হয়ে যান। আহত, নারী ও শিশুরা যেন নির্বিঘ্নে আজভস্টাল ছাড়তে পারেন সেজন্য হামলা বন্ধ ছিল। জাতিসংঘ, রেডক্রস ও দুই দেশের সেনাদের সহায়তায় বাসের মাধ্যমে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়া হয়। তবে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার ডেনিস শেলগা জানিয়েছেন, বেসামরিক লোকদের বহনকারী বাস আজভস্টাল ছাড়ার সঙ্গে সঙ্গে সেখানে গোলাবর্ষণ শুরু করে দেয় রুশ বাহিনী। এ ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারেবিস্তারিত পড়ুন
রাশিয়ার দুই জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেনের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। সেনাপ্রধান চিফ অব জেনারেল স্টাফ ভেলারি জুলুঝিনি এমন দাবি করে বলেন, রাশিয়ার দুটি র্যাপ্টোর ক্লাস জাহাজ আজ (সোমবার) ভোরে স্ন্যাক আইল্যান্ডের কাছে ধ্বংস করা হয়েছে। এই ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো। ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কৃষ্ণ সাগরে টহলরত রাশিয়ার দুটি টহল জাহাজ লক্ষ্যবিস্তারিত পড়ুন
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে আট জন নিহত হয়েছেন। রোববার মস্কো বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, দোনেৎস্কের লাইমান শহরে রুশ বাহিনীর গোলাগুলিতে চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মধ্যে একজন পরে মারা গেছেন। অন্য একজন গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের দ্বিতীয়বিস্তারিত পড়ুন
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরী দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ১৩ বছর বয়সী চাঁদনী আক্তার ও ১১ বছর বয়সী সায়মা আক্তার। তাদের বাড়ি রূপগঞ্জের তালাসপুরে। তারা পরিবারের সাথে বড়ালু এলাকায় ভাড়া থাকতেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানার পুলিশ পরির্দশক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনিবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণলের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন- জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুতায়ন, রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। করোনার প্রভাবে উন্নয়ন কার্য কিছুটা বাধাগ্রস্থ হলেও বর্তমান শেখ হাসিনার প্রচেষ্ঠায় তার পুষিয়ে সম্ভব হয়েছে। দেশের সার্বিক উন্নয়ন অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে। রোববার (০১ মে-২০২২) বিকেলে মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
সাংবাদিক মোস্তফা কামাল মাহ্দী’র জন্মদিন আজ

সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিক মোস্তফা কামাল মাহ্দী’র জন্মদিন আজ। তিনি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধব পাড়া গ্রামে ২ মে বুধবার সন্ধ্যায় জন্মগ্রহণ করেন। প্রাইমারী স্কুল শিক্ষক আবদুর রব আকন এবং মরহুমা শাহীনা বেগমের চার পূত্রের মধ্যে মোস্তফা কামাল মাহ্দী ২য় সন্তান। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ; ইসলামিক স্টাডিজে এম.এ; কামিল এম.এ; ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সহ আরো বিভিন্ন ডিগ্রী অর্জন করেছেন এবং করে যাচ্ছেন। নব্বই দশকেরবিস্তারিত পড়ুন
এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ শহীদ

সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশাল জামাতে নামাজ আদায়ের জন্য সাধারণ মুসল্লিরা অপেক্ষায় আছেন। সকাল ৯টা ঈদের জামাতে ইমামতি করবে মৌলানা শাসসুল হক কাছেমী। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদগাহ মাঠজুড়ে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতি দেখতে সোমবার সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন

