বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ শহীদ

সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশাল জামাতে নামাজ আদায়ের জন্য সাধারণ মুসল্লিরা অপেক্ষায় আছেন।

সকাল ৯টা ঈদের জামাতে ইমামতি করবে মৌলানা শাসসুল হক কাছেমী। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদগাহ মাঠজুড়ে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সব প্রস্তুতি দেখতে সোমবার সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার আনোয়ার হোসেন।

করোনাভাইরাসের কারণে দুই বছর দিনাজপুরের গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার আগে থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। চার স্তরের এই নিরাপত্তা বলয়ে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এদিকে ঈদগাহ মাঠ কমিটির সমন্বয়ক জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান, মুসল্লিরা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের প্রত্যাশা এশিয়ার সর্ববৃহৎ এই জামাতে কয়েক লাখ মুসল্লির সমাগম হবে। জেলা শহরের বাইরেও বিভিন্ন উপজেলা এবং আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা এই বিশাল জামাতে শরিক হবেন।

২০১৭ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের বৃহত্তম দৃষ্টিনন্দন ৫২ গম্বুজের বিশাল ঈদগাহ মিনার। ২২ একর আয়তনের এই ময়দানে একসঙ্গে ৫ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলেবিস্তারিত পড়ুন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?