শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে আট জন নিহত হয়েছেন।

রোববার মস্কো বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, দোনেৎস্কের লাইমান শহরে রুশ বাহিনীর গোলাগুলিতে চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মধ্যে একজন পরে মারা গেছেন।

অন্য একজন গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ এবং এর আশপাশে আবাসিক এলাকায় মস্কো বাহিনীর গোলাবর্ষণে আরও তিনজন নিহত হয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের লাইমান শহরটি এর লাল ইটের কারণে ‘লাল শহর’ হিসেবে পরিচিত। এ শহরটি ইউক্রেনের একটি পরিত্যাক্ত রেলওয়ে হাব। রুশ বাহিনী এ শহর দখলে নেওয়ার চেষ্টা করছে।

গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী এ অঞ্চলের ভেতরের দিকে কয়েক কিলোমিটার অগ্রসর হয়েছে। ইউক্রেনের সেনারা খারকিভ থেকে সরে দূরবর্তী স্থানে অবস্থান করছে।

সম্প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘পূর্ব ইউক্রেনের দনবাসের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে অধিকতর খারাপ হচ্ছে। এ অঞ্চল দখলের জন্য রুশ বাহিনী মরিয়া হয়ে উঠেছে।’

দুই মাস পেরিয়ে গেলেও দুদেশের মধ্যে এখনও শান্তিচুক্তি হয়নি।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬