শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার দুই জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেনের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

সেনাপ্রধান চিফ অব জেনারেল স্টাফ ভেলারি জুলুঝিনি এমন দাবি করে বলেন, রাশিয়ার দুটি র‌্যাপ্টোর ক্লাস জাহাজ আজ (সোমবার) ভোরে স্ন্যাক আইল্যান্ডের কাছে ধ্বংস করা হয়েছে।

এই ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো।

ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কৃষ্ণ সাগরে টহলরত রাশিয়ার দুটি টহল জাহাজ লক্ষ্য করে আকাশ থেকে হামলা চালানো হচ্ছে। এই হামলায় ড্রোনের মাধ্যমে মিসাইল ছুড়তে দেখা যায়।

এদিকে ইউক্রেনের হামলায় নিজেদের জাহাজ ধ্বংস হওয়ার বিষয়টি নিয়ে এখনো কোনো কিছু জানায়নি রাশিয়া।

এর আগে ইউক্রেনের ছোড়া নেপচুন মিসাইলে রাশিয়ার বিশাল যুদ্ধ জাহাজ মস্কভা কৃষ্ণ সাগরের অতল গভীরে তলিয়ে গিয়েছিল।

যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল জাহাজে আগুন লাগে। এরফলে সেখানে বিস্ফোরণ হয়ে জাহাজটি ক্ষতিগস্ত হয়ে ডুবে যায়।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬