বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শেষ বাসটি চলে যাওয়ার পরপরই রাশিয়ার হামলা শুরু’

ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল থেকে রোববার অনেক বেসামরিক লোক নিরাপদে বের হয়ে যান।

আহত, নারী ও শিশুরা যেন নির্বিঘ্নে আজভস্টাল ছাড়তে পারেন সেজন্য হামলা বন্ধ ছিল।

জাতিসংঘ, রেডক্রস ও দুই দেশের সেনাদের সহায়তায় বাসের মাধ্যমে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়া হয়।

তবে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার ডেনিস শেলগা জানিয়েছেন, বেসামরিক লোকদের বহনকারী বাস আজভস্টাল ছাড়ার সঙ্গে সঙ্গে সেখানে গোলাবর্ষণ শুরু করে দেয় রুশ বাহিনী।

এ ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাশনাল গার্ড কমান্ডার বলেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য দুইদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। দুইদিন খুব শান্তভাবে পার হয়েছে।

তিনি আরও বলেন, যেই না শেষ বাস ও বেসামরিক লোকটি আজভস্টাল থেকে বের হয়েছে, ঠিক তখন থেকেই চারদিক থেকে রাশিয়ার হামলা শুরু হয়ে যায়।

কমান্ডার ডেনিস শেলগা জানিয়েছেন, আজভস্টালের ভেতর কয়েকশ বেসামরিক লোক ও ৫০০ আহত সেনা ছিল।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী