শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামাতের সঙ্গে বিএনপির আদর্শিক সম্পর্ক নেই, ২০ দলের অংশীদার ছিল-আছে

হরতাল, অবরোধে ব্যর্থতার অভিজ্ঞতা থেকে বিএনপি এবার ভাবছে আন্দোলনের নয়া কৌশল। চূড়ান্ত হয়নি ঐক্যের বিষয়টি। জামায়াত ইস্যুতে এখনো কৌশলী।
এখনো আলোচনার টেবিলে সরকারবিরোধী সমমনা দলগুলো নিয়ে বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন প্রক্রিয়া।

হরতাল-অবরোধের মতো কর্মসূচি নিয়ে অতীত অভিজ্ঞতা খারাপ হওয়ায় এবার আন্দোলনের রূপরেখা নিয়ে কোনো মন্তব্য করেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত ইস্যুতেও কৌশলী জবাব তার।

সরকারবিরোধী আন্দোলনের তোড়জোড় চলছে বিএনপিতে। বেশকিছু ডান ও বাম ঘরানার রাজনৈতিক দলের সঙ্গে কয়েক মাস আগে বৈঠকও করেছেন দলটির শীর্ষ নেতারা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির আন্দোলনে সব দলকে নিয়ে মাঠে নামার কথাও বলছে দলটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। সবাই এখন যুগপৎ আন্দোলন হিসেবে শুরুটা করতে চায়। আলাপ-আলোচনা করা হচ্ছে, সেই আলাপ আলোচনা এমনি এমনি তো করছি না। এখানে ২০ দল মুখ্য নয় ঐক্যফ্রন্ট মুখ্য নয়। জোটের কথা চিন্তা করছে অনেকেই, এটাও মুখ্য নয়। মুখ্য একটাই- উদ্দেশ্য হচ্ছে আন্দোলন। সেটা এ সরকারের পতনের আন্দোলন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন।

এবারও কি হরতাল-অবরোধের মতো কর্মসূচি নিয়ে মাঠে নামছে দলটি? – বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনের গতিপ্রকৃতি ঠিক করবে কর্মসূচি কী হবে। তবে হরতাল-অবরোধ কর্মসূচির অতীত অভিজ্ঞতা ভালো নয়।

তিনি আরও বলেন, এটি যে সব সময় সফল হয় তাও নয়, অতীত অভিজ্ঞতায় দেখেছি আমরা। তবে আন্দোলনের গতিপ্রকৃতি বলে দেবে কী ধরনের প্রকাশ আসবে। কী ধরনের আন্দোলন হবে, সেটা আন্দোলনই বলে দেবে। আমরা মনে করি, জনগণ যদি রাস্তায় নেমে আসে স্বতঃস্ফূর্তভাবে তাহলেই একটা গণঅভ্যুত্থানের মতো অবস্থা সৃষ্টি হবে।

বিএনপির আন্দোলনের জোটে জামায়াত থাকবে কি না, এমন প্রশ্নের কৌশলে জবাব দিয়েছেন মির্জা ফখরুল।
জামাতের সঙ্গে আমাদের কিন্তু কোনো আদর্শিক সম্পর্ক নেই। আমাদের ২০ দলের তারা অংশীদার ছিল এখনো আছে। জামায়াত এখন তাদের সিদ্ধান্ত তারা নেবে। আমাদের সিদ্ধান্ত আমরা নেব। আমরা কীভাবে সামনের দিকে এগোতে চাই। তবে আমরা মনে করি, যেভাবে চিন্তা করছি সবাই নিজেদের জায়গা থেকে আন্দোলন করবে।

আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে দলকে সুসংগঠিত করা হচ্ছে বলেও জানান বিএনপির মহাসচিব।
তথ্যসূত্র: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী