বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইঞ্জিনিয়ার যখন ছিনতাইকারী, টার্গেট রিকশা আরোহী

মোটরসাইকেলে রাজধানী চষে বেড়ান তারা। খুঁজতে থাকেন টার্গেট। মূল টার্গেট সঙ্গে ব্যাগ থাকা রিকশা আরোহী। আচমকা ব্যাগ টান দিয়ে পালিয়ে যান।

পুলিশের চোখে মোটরসাইকেল চালক পাইলট আর ব্যাগ টান দেওয়া ব্যক্তি ঈগল। দুই চাকার মোটরসাইকেল বাহনটিই তাদের মূল অস্ত্র। বাইকে চড়ে রাজধানীর অলিগলি চষে বেড়ান তারা। খুঁজতে থাকে টার্গেট। সঙ্গে ব্যাগ থাকা রিকশা আরোহী দেখলেই টান মারেন আচমকা। ছিনতাই এদের মূল পেশা।

রোববার (০১ মে) মগবাজার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৪ লাখ টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেল।

গত বছরের ডিসেম্বরে এক সরকারি কর্মকর্তার কাছ থেকে ১১ লাখ টাকা এবং চলতি বছরের মার্চে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল এ চক্র দুটি।

গোয়েন্দারা বলছেন, একটি দলের মূলহোতা আশরাফুল ইসলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার। যে কোম্পানিতে চাকরি করতেন সেখানকার এক ট্রাক চালককে নিয়ে ২০১৯ সাল থেকে ছিনতাই করেন তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) মশিউর রহমান বলেন, আশরাফুল এক সময় নামকরা টেক্সটাইল কোম্পানিতে চাকরি করতেন। সেখানকার গাড়ির চালককে সঙ্গে নিয়ে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া করতেন। সেই চালককে সঙ্গে নিয়েই ২০১৯ সালে থেকে নিয়মিত ছিনতাই করে আসছেন তিনি। একজন মোটরসাইকেল চালান, আরেকজন রিকশা থেকে ব্যাগ ছিনতাইয়ের কাজ করেন।

ছিনতাইকারী দলের অন্য সদস্যদের বেশিরভাগই বিভিন্ন পরিবহনের চালক। যে কারণে রাজধানীর রাস্তাঘাট তাদের চেনা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশর অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ছিনতাইয়ের কাজে মোটরসাইকেল যে চালায় তাকে বলে পাইলট আর যে ছিনতাই করে তাকে তারা ঈগল বলে। প্রতিটি মোটরসাইকেলে একজন পাইলট ও একজন ঈগল থাকে।

পুলিশ বলছে, ছিনতাইয়ের বেশিরভাগ টাকা তারা খরচ করে মাদক সেবন এবং নানারকম ফূর্তিবাজিতে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর