বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির কোনো আস্থা নেই জনগণের ওপর : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। বিএনপিনেত্রী খালেদা জিয়ার হাত থেকে দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করেছে।

কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে আজ বুধবার বেলা ১১টায় পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম বলেন, তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২০০৪ সালের ২১ আগস্ট সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বিরোধী দলীয় নেত্রীসহ নেতাদের হত্যার মাধ্যমে ক্ষমতা পাকপোক্ত করতে চেয়েছিলেন।

তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে যারা হত্যা করেছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর।

হানিফ আরও বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কতৃক দণ্ডিত হয়ে কারাগারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে উনি এখন বাসায় আছেন।

তিনি যদি বলেন দেশের অর্থনীতির মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে-এরচেয়ে হাস্যকর কোনো উক্তি আর হতে পারে না। ’

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর