বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম’

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম; যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি। সেইসঙ্গে দেশে লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি, যা মোট জনসংখ্যার ৭৫ শতাংশ’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৪ মে) দুপুরে মা‌নিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়ায় শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ ঠেকানো কোনো জাদুমন্ত্রের মাধ্যমে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিকনির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি বিধায় আজ দেশে সাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছি।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি চালু আছে। ৬ শতাংশ জিডিপি আছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে নেই সে দেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যেসব দেশের অর্থনীতি চাঙা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী